বেড পার্টনারকে সুখী করতে ভেসজ ভায়াগ্রা, জানেন এতেই লুকিয়ে মৃত্যু ফাঁদ?
ভেসজ ভায়াগ্রাতেই(Herbal Viagra) লুকিয়ে রয়েছে মৃত্যুর হাতছানি। নিয়মিত সেবনেই সেই হাতছানি প্রকট হয়ে আপনাকে গ্রাস করবে। হুড়হুড়িয়ে বাড়বে রক্তচাপ(Blood Pressure), এর জেরে মৃত্যু পর্যন্ত হতে পারে।
যৌন জীবন(Sex Life) নিয়ে সন্তুষ্ট নন, তাই কাপল লাইফকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে নিয়মিত ভায়াগ্রা সেবন করছেন। পার্শ্বপ্রতিক্রিয়ার(Side Effect) ভয়ে আয়ুর্বেদিক ভায়াগ্রা বেছে নিয়েছেন। জানেন কি তাতেও বিপদ আপনার পিছু ছাড়বে না? নিয়মিত আয়ুর্বেদিক ভায়াগ্রা সেবনে শারীরিক ক্ষতির সম্ভাবনা বাড়বে। বিছানার উত্তেজনা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে।
ওয়াশিংটন হাসপাতালের(Washington Hospital) বিশেষজ্ঞ গবেষক তথা চিকিৎসক ডক্টর অ্যামি প্রেসকট জানিয়েছেন, ভেসজ ভায়াগ্রাতেই(Herbal Viagra) লুকিয়ে রয়েছে মৃত্যুর হাতছানি। নিয়মিত সেবনেই সেই হাতছানি প্রকট হয়ে আপনাকে গ্রাস করবে। হুড়হুড়িয়ে বাড়বে রক্তচাপ(Blood Pressure), এর জেরে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সঙ্গমে গতি আনতে গিয়ে মৃত্যুকে আপন নাই বা করলেন। এসব যৌনতাবর্ধক ওষুধ খেয়ে নাই বা হলেন কামের বলি, ক্ষতি কি।
জানা গিয়েছে, এমন অনেকেই আছেন যাঁরা কামোন্মাদনা বাড়াতে ভায়াগ্রা নিয়ে থাকেন। কিন্তু কোনওভাবে জানতে পারলেন তাতে শারীরিক ক্ষতি মাত্রা ছাড়া। তখনই ভেসজ ভায়াগ্রাতে মনোনিবেশ করলেন। এদিকে ভেসজ ভায়াগ্রার নিয়মিত সেবনেও য়ে বিপদ ঘটতে পারে তা জানেন না বললেই চলে। তবে তাতে কি, বিপদ তো ওঁত পেতে আছে, আপনি ভুল চাল চাললেই সে আপনাকে মুঠিতে নিয়ে এন তুর্কি নাচন নাচাবে যে মৃত্যুকেই তখন পরম মোক্ষ বলে বোধ হবে। তাই ভেসজ ভায়াগ্রা নিয়মিত নিলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন, নাহলে হিতে বিপরীত হতে পারে।
ভেসজ ভায়াগ্রার পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক, নিয়মিত সেবনে চড়চড়িয়ে বাড়বে রক্তচাপ কখনও তা ১৮০/১২০ এমএমএইচজি থেকে শুরু করে ২৮০/১৬০ এমএমএইচজি পর্যন্ত স্কেলে রক্ত চাপকে নিয়ে যেতে পারে। হয়তো দেখবেন কামের উন্মাদনা বাড়লেও অল্প কিছুদিনের মধ্যেই উচ্চ রক্তচাপ জনিত কারণে আপনাকে নিয়মিত চিকিৎসকের কাছে যেতে হচ্ছে। এমনও হতে পারে সঙ্গমের সময় রক্তচাপ এতটাই বাড়ল যে হৃদযন্ত্র স্তব্ধ হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে ভেসজ ভায়াগ্রা হৃদরোগের(Heart Disease) বড়সড় কারণ। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেদিকে হাত না বাড়ানোই মঙ্গল।
(The above story first appeared on LatestLY on May 20, 2019 09:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

