National Cashew Day 2022: কাজু বাদাম কতটা স্বাস্থ্যকর? জানুন কাজুর উপকারিতা এবং অপকারিতা
আজ জাতীয় কাজু দিবস (National Cashew Day 2022)। প্রতি বছর ২৩ নভেম্বর দিনটি যুক্তরাষ্ট্রে ‘জাতীয় কাজু দিবস’ হিসাবে পালিত হয়। ২০১৫ সাল থেকে এই কাজু দিবস যুক্তরাষ্ট্রে পালিত হয়ে আসছে। আমাদের দৈনন্দিন জীবনে কাজু বাদামের বহুমুখী ব্যবহার রয়েছে। কখনও রান্নার মশলা হিসাবে, কখনও স্ন্যাক হিসাবে। কিছু মানুস তো আবার মুঠো মুঠো কাজু শুধুই খেয়ে নেন। তবে কাজু বাদাম আমাদের স্বাস্থ্যের পক্ষ্যে কতটা উপকারী? পরিমাণে কতটাই বা খাওয়া উচিৎ কাজু বাদাম?
আজ জাতীয় কাজু দিবসে (National Cashew Day) কাজু বাদামের উপকারিতা এবং পুষ্টিগুণ নিয়ে আলোচনা করব।
কাজু বাদামের পুষ্টিগুণঃ
কাজুকে আমারা বাদাম বললেও আদতে এটি বাদাম নয়। এক ধরণের বীজ। যার পুষ্টিগুণ অসামান্য। কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন কে, ভিটামিন ই, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কার্বোহাইড্রেট প্রমুখ।
কাজু বাদামের উপকারিতাঃ
১) ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেঃ কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যা রক্তে শর্করার পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করে। ফলে টাইপ টু ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কাজু বাদাম খুব উপকারী।
২) হার্ট ভাল রাখেঃ কাজু বাদামে থাকা ফ্যাটি অ্যাসিড, পটাশিয়াম, অ্যান্টি অক্সিডেন্ট আমাদের হার্টের জন্যে খুব ভাল।
৩) রক্তচাপ নিয়ন্ত্রণ করেঃ কাজু বাদামের ফ্যাট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম উচ্চ রক্তচাপ সম্পন্ন ব্যক্তিদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
৪) হাড় মজবুত রাখেঃ হাড়ের যত্ন নিতে প্রয়োজন প্রচুর পরিমাণে খনিজ উপাদান। কাজু বাদামে রয়েছে খনিজ উপাদান। যা আমাদের হাড় মজবুত রাখে।
৫) কোলেস্ট্রেরলঃ কাজু বাদাম আমাদের শরীর থেকে খারাপ কোলেস্ট্রেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
কাজু বাদামের অপকারিতাঃ
ভালো গুণে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি কাজু বাদামের কিছু খারাপ দিকও রয়েছে।
কোন ব্যক্তির যদি অ্যালার্জির সমস্যা থেকে থাকে তাহলে সেই ব্যক্তির কাজু বাদাম থেকে দূরে থাকাই ভাল।
কাজু বাদামে রয়েছে উচ্চ অক্সালেট। বেশি পরিমাণ অক্সালেট আমাদের শরীরে প্রবেশ করলে কিডনিতে পাথর জমতে পারে। তাই কিডনিতে সমস্যা রয়েছে যাদের সেই সকল ব্যক্তির কাজু বাদাম থেকে দূরে থাকা ভাল।
(The above story first appeared on LatestLY on Nov 23, 2022 04:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

