Child Water Effects: গরমে প্রচুর ঠাণ্ডা জল পান করছেন? বিপদ ডেকে আনছেন না তো!

বিশেষজ্ঞরা বলছেন, ঠান্ডা জল (Cold Water) স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক

Child Water Effects: গরমে প্রচুর ঠাণ্ডা জল পান করছেন? বিপদ ডেকে আনছেন না তো!
photo credit Pixabay

কলকাতা: গরম উপশমের জন্য আমরা এখন ফ্রিজের ঠাণ্ডা জল পান করে থাকি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ঠাণ্ডা জল (Cold Water) স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই ফ্রিজের ঠাণ্ডা জল পান করার আগে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে দেখে নিন।

অনেক গবেষণায় উঠে এসেছে যে ঠাণ্ডা জল হৃৎপিণ্ডের স্পন্দন কমিয়ে দেয়। ফলে শ্বাস নিতে অসুবিধা হতে পারে। কারো হার্টের সমস্যা থাকলে ঠাণ্ডা জল পান করা কমাতে হবে।

ব্যায়াম বা ওয়ার্কআউটের সময় হৃদস্পন্দন অনেক বেশি বেড়ে যায়। সেই সঙ্গে শরীরের তাপমাত্রাও বেড়ে যায়। এ সময় ঠাণ্ডা জল পান করলে হার্ট সংক্রান্ত নানান সমস্যা হয়।

প্রখর রোদ থেকে আসার পরই ঠাণ্ডা জল পান করা যাবে না। সূর্যের আলো থেকে এসেই ঠাণ্ডা জল পান করলে এই গরমেও আপনার জ্বর, সর্দিও হতে পারে।

যাদের বদ হজম বা পেট সংক্রান্ত সমস্যা আছে তাদের ঠাণ্ডা জল পান করা এড়িয়ে চলা উচিত। কোনো কারণে পেট খারাপ হলে এ সময় ঠাণ্ডা বা ফ্রিজের জল থেকে দূরত্ব বজায় রাখুন। ঠাণ্ডা জল আমাদের হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়। এর ফলে অ্যাসিডিটি বা হজমের অন্যান্য সমস্যা হতে পারে।

(The above story first appeared on LatestLY on Jun 13, 2023 01:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).