Coconut Chutney Benefits : নারকেল চাটনি খেলে আপনার শরীরে কী কী ঘটে দেখে নিন
নারকেলের চাটনি একটি অসাধারণ সাউথ ইন্ডিয়ান খাবার যা প্রধানত ধোসা বা ইডলির সঙ্গে খাওয়া হয়।
কলকাতা: নারকেল চাটনি বেশিরভাগই দক্ষিণ ভারতীয় খাবারের সাথে পরিবেশন করা হয়। নারকেলের চাটনি (Coconut Chutney) দিয়ে ইডলি,ধোসা , উত্তাপমের স্বাদ আরও বাড়ে। তবে আপনি কি জানেন এটি খেলে আপনার স্বাস্থ্যের অনেক উপকার হয়? হ্যাঁ, নারকেলে ফ্যাটের পরিমাণ কম এবং কার্বোহাইড্রেট, প্রোটিন, সোডিয়াম ইত্যাদি উপাদান থাকে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং লরিক অ্যাসিড।
নারকেল ছাড়াও, চিনাবাদাম, ছোলার ডাল, কাঁচা লঙ্কা, আদা, রসুন, সরিষা, হিং এবং কারি পাতার মতো আরও অনেক জিনিস এই চাটনি তৈরিতে ব্যবহার করা হয় যা, গুণে অনেক সমৃদ্ধ। তাই এগুলো মিশিয়ে চাটনি তৈরি করা হলে আপনার স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যা দূর হতে পারে। এছাড়া এটি বানানোও খুবই সহজ।
হার্টের জন্য উপকারী
নারকেলে নিউট্রিশন রয়েছে উপস্থিত রয়েছে যা, এএলডিএল (ব্যাড কোলেস্ট্রল) কে কমাতে এবং এইচডিএল (গুড কোলেস্ট্রল) এর উন্নতিতে সাহায্য করে।
ইমিউনিটি বৃদ্ধিতে সাহায্য করে
নারকেল চটনিতে ভিটামিন, খনিজ রয়েছে। এটি খেলে শরীরের অনেক সংক্রামক রোগ থেকে দূরে থাকতে পারবেন।
(The above story first appeared on LatestLY on Jun 12, 2023 11:19 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

