Viswakarma Jayanti 2022: ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে পূজিত হন বিশ্বস্রষ্টা বিশ্বকর্মা, তাঁর আগমনের বার্তায় শেয়ার করুন শুভেচ্ছা বার্তা
বৈদিক দেবতা হিসাবে ঋক বেদের ১০ম মন্ডলে ৮১এবং ৮২ সূক্তদ্বয়ের বিশ্বকর্মার উল্লেখ আছে
আজ ১৭ সেপ্টেম্বর, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসের সংক্রান্তি. আজকের দিনে পূজিত হন ভগবান বিশ্বকর্মা। বিশ্বকর্মা যার আক্ষরিক অর্থ সর্ব স্রষ্টা। বিশ্বকর্মার বাহন হংস ও হস্তী। বৈদিক দেবতা হিসাবে ঋক বেদের ১০ম মন্ডলে ৮১এবং ৮২ সূক্তদ্বয়ের বিশ্বকর্মার উল্লেখ আছে। ঋকবেদ অনুযায়ী তিনি পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টি শক্তি র দেবতা। ঋকবেদে তাঁকে সময়ের সূত্রপাতের প্রাক অবস্থা থেকে অস্তিত্বমান স্থপতি তথা ব্রহ্মান্ডের দিব্য স্রষ্টা বলে উল্লেখ করা হয়েছে।





(The above story first appeared on LatestLY on Sep 17, 2022 06:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

