Raksha Bandhan 2025: রাত পেরিয়েই পবিত্র রাখী বন্ধন? দাদা বা ভাইয়ের হাতে রাখী বাঁধবেন কখন? শুভ সময় নিয়ে রইল বিস্তারিত

Raksha Bandhan 2025: রাত পেরিয়েই পবিত্র রাখী বন্ধন? দাদা বা ভাইয়ের হাতে রাখী বাঁধবেন কখন? শুভ সময় নিয়ে রইল বিস্তারিত
রাখি বন্ধন উৎসব ২০২৫ (File Photo)

প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমায় পালিত হয় রাখী বন্ধন, হিন্দু ধর্মে ভাই বোনের ভালবাসার প্রতীক এই উৎসব। এই পবিত্র দিনে বোন ভাইকে রাখী বেঁধে দেয় এবং ভাই বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শুভ সময়ে রাখী বাঁধার অনেক গুরুত্ব রয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে ভদ্রার সময় রাখি বাঁধা উচিত নয়। রাখীর দিন ভাইদের খুব যত্ন নেওয়া হয়।

এই বছর রাখী বন্ধন পালিত হবে ৯ অগস্ট ২০২৫, শনিবার।

রাখী বন্ধনের শুভ সময়:

শ্রাবণ শুক্লা পূর্ণিমা ৮ অগস্ট দুপুর ২টা ১২ মিনিটে থেকে শুরু হবে এবং ৯ অগস্ট দুপুর  ১টা ২৪ মিনিট পর্যন্ত চলবে।

ভদ্রকাল বা ভাদ্রকাল - ৮ আগস্ট দুপুর ২টা ১২ মিনিটে শুরু হয়ে শেষ হবে - ৯ আগস্ট ভোর ১:৫২ পর্যন্ত। ভাদ্রকালের সময় বোনের ভাইয়ের কব্জিতে রাখি বাঁধা উচিত নয়। শাস্ত্র এবং মুহুর্ত শাস্ত্রে ভদ্রকালকে অশুভ বলে মনে করা হয়।

রাখী বাঁধার সময়- ভোর ৫:৩৫ থেকে দুপুর ১:২৪ পর্যন্ত

 

রাখী বাঁধার পদ্ধতি: ধর্মীয় বিশ্বাস অনুসারে, রাখী বাঁধার সময় ভাইয়ের মুখ পূর্ব দিকে এবং বোনের মুখ পশ্চিম দিকে হওয়া উচিত। বোনেরা তাঁদের ভাইকে চাল সিঁদুরের টিকা লাগান।

ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করেন, তারপর মিষ্টি খাওয়ানোর পর ভাইয়ের ডান হাতের কব্জিতে রাখি বেঁধে দেন।

 

(The above story first appeared on LatestLY on Aug 08, 2025 11:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).