Raksha Bandhan 2020 Messages: রাখিবন্ধন উৎসব উপলক্ষে ভাই,বোনেরা শেয়ার করে নিন এই স্টিকারগুলি WhatsApp, Facebook, SMS-র মাধ্যমে
ভাই-বোনের সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করতেই রাখি উত্সব (Rakhi Purnima) পালন করে থাকি আমরা। রাখির সুতোয় আরও গভীর বন্ধনে আবদ্ধ হয় ভাই-বোনের সম্পর্ক। রাখিকে ভাই-বোনের উত্সব হিসেবে মনে করা হলেও ইতিহাসে কিন্তু দেখা যাচ্ছে যে পুরুষকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতীক হিসেবে তার কবজিতে সুতো বেঁধে দিতেন মহিলারা। এটাই পরে রাখি বন্ধন উত্সবের চেহারা নেয়। আপামর বাঙালিদের রাখিবন্ধনের আরেকটি ইতিহাস রয়েছে।
Raksha Bandhan 2020 Messages in Bengali: ভাই-বোনের সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করতেই রাখি উত্সব (Raksha Bandhan 2020) পালন করে থাকি আমরা। রাখির সুতোয় আরও গভীর বন্ধনে আবদ্ধ হয় ভাই-বোনের সম্পর্ক। রাখিকে ভাই-বোনের উত্সব হিসেবে মনে করা হলেও ইতিহাসে কিন্তু দেখা যাচ্ছে যে পুরুষকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতীক হিসেবে তার কবজিতে সুতো বেঁধে দিতেন মহিলারা। এটাই পরে রাখি বন্ধন উত্সবের চেহারা নেয়। আপামর বাঙালিদের রাখিবন্ধনের আরেকটি ইতিহাস রয়েছে।
১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোন কে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। মূলত এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব হিসেবেই সবথেকে জনপ্রিয়।
এই শুভদিন উপলক্ষে আপনার ভাই, বোন, দিদি, দাদাদের শুভেচ্ছা জানান। লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) আপনাদের জন্য নিয়ে এসেছে কিছু স্টিকার। এগুলি শেয়ার করে নিন।
এই বছর করোনা অতিমারীর আবহে অন্যান্য সব উত্সবের মতোই রাখির উত্সবেও কিছুটা ভাটা। তবু ঘরে বসেই পালন হবে ভাই-বোনের এই চিরন্তন উত্সব।
(The above story first appeared on LatestLY on Aug 02, 2020 09:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

