National Doctors Day: আজ জাতীয় চিকিৎসক দিবস, পরিবারের ভালো মন্দ দেখেন যে চিকিৎসক তাঁকে এবং তাঁদের মত সকলকে পাঠান বিশেষ শুভেচ্ছা বার্তা

National Doctors Day: আজ জাতীয় চিকিৎসক দিবস, পরিবারের ভালো মন্দ দেখেন যে চিকিৎসক তাঁকে এবং তাঁদের মত সকলকে পাঠান বিশেষ শুভেচ্ছা বার্তা

চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য প্রতিবছর র সম্মানে ১ জুলাই ভারতে জাতীয় ডাক্তার দিবস পালিত হয় । যদিও আমেরিকায় ৩০ শে মার্চ, ইরানে ২৩শে অগস্ট এবং কিউবায় ৩ ডিসেম্বর ডাক্তার দিবস পালিত হলেও চিকিৎসকদের জন্য একটা গোটা দিন সারা বিশেই উদযাপিত হয়।

১৮৮২ সালের ১ জুলাই জন্মগ্রহণকারী ডাঃ বিধান চন্দ্র রায় ১৯২৮ সালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই) প্রতিষ্ঠার পথিকৃৎ হিসেবে পরিচিত। তিনি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রথম সভাপতিও ছিলেন। ডাঃ  রায়কে ৪ঠা ফেব্রুয়ারি, ১৯৬১ সালে ভারতরত্ন পুরষ্কারে ভূষিত করা হয়। ডাঃ বিসি রায় ১৯৪৮ সাল থেকে ১৯৬২ সালে তাঁর মৃত্যুর দিন অর্থাৎ ১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ১৯৫২ সালে, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক বিধান চন্দ্র রায় পুরষ্কার (বিসি রায় পুরষ্কার) চালু করা হয়েছিল। এটি প্রতি বছর ১ জুলাই অর্থাৎ জাতীয় ডাক্তার দিবসে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নয়াদিল্লিতে প্রদান করা হয় এবং এটি ভারতে একজন ডাক্তারের সর্বোচ্চ সম্মান!!

এই দিনে, আসুন আমরা আমাদের সকল ডাক্তার এবং মানবতার প্রতি তাদের মহৎ সেবার প্রতি কৃতজ্ঞ থাকি। সকল ডাক্তারকে জানাই  ডাক্তার দিবসের শুভেচ্ছা।

(The above story first appeared on LatestLY on Jul 01, 2025 06:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).