আজ আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকবেণু। মহালয়ার শুভক্ষণে পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হবে দেবীপক্ষ। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সন্ধিক্ষণই মহালয় হিসাবে চিহ্নিত। মহালয়া অর্থাৎ মহান যে আলয়, এই কথাটির ব্যাখ্যা নানা ভাবে করেছেন শাস্ত্র বিশেষজ্ঞরা। কথিত আছে, মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। দেবীপক্ষের সূচনাতেই সকল বন্ধু ও আত্মীয় স্বজনদের পাঠিয়ে দিন লেটেস্টলি বাংলার মহালয়ার বার্তা-