Lucky Zodiac Sign on Shravan Shivaratri:২০২৫ সালের শ্রাবণ শিবরাত্রিতে ২৪ বছর পর তিন রাজযোগ, ভাগ্য চমকাবে কোন ৫ রাশির

Lucky Zodiac Sign on Shravan Shivaratri:২০২৫ সালের শ্রাবণ শিবরাত্রিতে ২৪ বছর পর তিন রাজযোগ, ভাগ্য চমকাবে কোন ৫ রাশির
Shravan Shivratri Zodiac (Photo Credit: X@ANI)

শ্রাবণ শিবরাত্রি হিন্দুধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব। এই শ্রাবণ শিবরাত্রির গুরুত্ব অনেকটাই বেশি। কারণ এই বছর শ্রাবণ শিবরাত্রিতে ২৪ বছর পর একসঙ্গে তিনটি রাজযোগ পড়েছে। এই তিনটি রাজযোগ হল - মূল ত্রিকোণ রাজযোগ, মালব্য রাজযোগ এবং গজকেশরী রাজযোগ। এর আগে ২০০১ সালের ১৮ জুলাই মাসিক শিবরাত্রিতে এই শুভ যোগ ছিল। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই যোগগুলোর প্রভাবে কিছু রাশির জাতক-জাতিকারা শিবের বিশেষ কৃপা লাভ করতে পারেন।তাই দেখে নেওয়া যাক মাসিক শিবরাত্রিতে তিন রাজযোগের প্রভাবে ভাগ্য খুলবে কোন কোন রাশির জাতকদের।

যে সব রাশির জন্য শ্রাবণ শিবরাত্রি শুভ

জ্যোতিষীদের মতে, এই বছর শ্রাবণ শিবরাত্রি মূলত ৫টি রাশির জন্য বিশেষ ফলদায়ী হতে পারে। এই রাশিগুলো হলো বৃষ, মিথুন, কর্কট, বৃশ্চিক এবং ধনু।

বৃষ রাশি: এই রাশির জাতকদের জন্য এই সময়টি খুবই ভালো। তারা কর্মজীবনে সাফল্য পেতে পারেন এবং ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন। এছাড়াও, আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকারা এই সময়ে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। গজকেশরী রাজযোগের প্রভাবে তাদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে এবং আর্থিক দিক থেকেও লাভবান হবেন।

কর্কট রাশি: এই রাশির জাতকদের জন্য অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বুধাদিত্য রাজযোগের প্রভাবে সরকারি চাকরিজীবীরা বিশেষ সুবিধা পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক রাশি: মালব্য রাজযোগের প্রভাবে এই রাশির জাতকদের জীবনে সুখের বার্তা আসতে পারে। তারা নতুন সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন। দাম্পত্য জীবন সুখের হবে এবং শিল্প ও সঙ্গীত জগতের সঙ্গে যুক্তরা বিশেষ সাফল্য লাভ করতে পারেন।

ধনু রাশি: গজকেশরী রাজযোগের প্রভাবে ধনু রাশির জাতকদের সম্মান, সমৃদ্ধি এবং উচ্চপদ লাভ হবে। কর্মজীবনে উন্নতি ও আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই সময়ে আধ্যাত্মিক শান্তিও অনুভব করবেন।

(The above story first appeared on LatestLY on Jul 23, 2025 09:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).