Lakshmi Puja 2022: আড়ম্বরহীন নয়, এ বছর আগের মতোই ধুমধাম করে হবে অপরাজিতার আঢ্য-র লক্ষ্মীপুজো

আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে প্রতিটি বাঙালির ঘরে ঘরে পূজিত হবেন মা লক্ষ্মী। আর পাঁচটা বাঙালি ঘরের মতোই সাড়ম্বরে কোজাগরী লক্ষ্মী পুজো করেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য

Lakshmi Puja 2022: আড়ম্বরহীন নয়, এ বছর আগের মতোই ধুমধাম করে হবে অপরাজিতার আঢ্য-র লক্ষ্মীপুজো

আজ কোজাগরী লক্ষ্মী পূজা (Kojagori Lakshmi Puja)। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে প্রতিটি বাঙালির ঘরে ঘরে পূজিত হবেন মা লক্ষ্মী। আর পাঁচটা বাঙালি ঘরের মতোই সাড়ম্বরে কোজাগরী লক্ষ্মী পুজো করেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। প্রতিবছর ধুমধাম করে পালন করা হয় তাঁদের পুজো। নিজের হাতের ভোগ রান্না করেন অভিনেত্রী। থাকে রাজকীয় ব্যাপার। তবে গত দুবছর সেসব সেসব কিছুই হয়ে ওঠেনি।২০২০ সালে তিনি নিজে কোভিড আক্রান্ত ছিলেন। ২০২১ সালে হারিয়েছিলেন   পিতৃসম শ্বশুরমশাইকে।  এজন্যে আড়ম্বরহীন ভাবেই তাঁর বাড়িতে ঘরোয়া পুজো হয়েছিল শুধুমাত্র। তবে এবারের পরিস্থিতি একেবারে অন্যরকম। দুবছর ঠিক মতো পুজো করতে না পারার আক্ষেপ মিটিয়ে নিতে আগেভাগেই তোড়জোড় শুরু করে দিয়েছেন অভিনেত্রী। আগের মতো পুরোহিত দিয়েই পুজো হবে এবারে। দেখুন সেই ছবি-

 

(The above story first appeared on LatestLY on Oct 09, 2022 12:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).