Janmashtami 2021 Wishes: কৃষ্ণ জন্মাষ্টমীতে আত্মীয় বন্ধুদের শুভেচ্ছা জানান, whatsapp, facbook, Messenger-এ পাঠিয়ে দিন বার্তা
ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনটি দেশজুড়ে জন্মাষ্টমী (Janmashtami 2021) হিসেবে পালিত হয়৷ স্থান কাল ভেদে শ্রীকৃষ্ণের জন্মতিথি ভিন্ন ভিন্ন নামে পরিচিত৷ কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণজয়ন্তীও বলা হয়ে থাকে৷
Janmashtami 2021 Wishes in Bengali: ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনটি দেশজুড়ে জন্মাষ্টমী (Janmashtami 2021) হিসেবে পালিত হয়৷ স্থান কাল ভেদে শ্রীকৃষ্ণের জন্মতিথি ভিন্ন ভিন্ন নামে পরিচিত৷ কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণজয়ন্তীও বলা হয়ে থাকে৷ মথুরা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপিত হয় ধুমধামের সঙ্গে৷ দেশবিদেশ থেকে বহু পুণ্যার্থী এসময় কৃষ্ণধামে ভিড় করেন৷ এককথায় কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে মেতে থাকে সমগ্র উত্তর ভারত৷ যদিও দেশজুড়ে যথেষ্ট সমারোহের সঙ্গে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবসটি পালিত হয়৷
অন্যদিকে পশ্চিমবঙ্গের (West Bengal) মায়াপুরে (Mayapur) ইসকন মন্দিরে (Iskcon Temple) বেশ ধুমধাম করে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। লাখো ভক্তের সমাগমে সে এক আনন্দ উদযাপন। এছাড়াও বহু ভক্তদের ঘরে ঘরে পালিত হয় এই উৎসব। এই উৎসবের দিন লাড্ডু, নাড়ু, মালপোয়া, তালের বড়া বানিয়ে ভগবান শ্রী কৃষ্ণকে নিবেদন করা হয়। করোনাকালে লোকসমাগমে ছেদ পড়লেও গৃহস্থের ঘরে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে কোনও ভাটা পড়েনি৷ তাই জন্মাষ্টমী উপলক্ষে বন্ধু, স্বজনদের facebook, Whatsapp-এ পাঠিয়ে দিন Latestly Bangla-র এই শুভেচ্ছা বার্তা৷

Messages: কৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা

Messages: হাতি ঘোড়া পালকি/ জয় কানহাইয়া লাল কি/ জয় শ্রীকৃষ্ণ/ শুভ জন্মাষ্টমী

Messages: শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা
(The above story first appeared on LatestLY on Aug 29, 2021 07:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

