Kali Puja 2022: আজ কালীপুজো, দুষ্টের দমনে দেবী কালিকার আরাধনায় আত্মীয় পরিজনকে পাঠিয়ে দিন এই শুভেচ্ছা বার্তা

Kali Puja 2022: আজ কালীপুজো, দুষ্টের দমনে দেবী কালিকার আরাধনায় আত্মীয় পরিজনকে পাঠিয়ে দিন এই শুভেচ্ছা বার্তা

আজ কালী পুজো (Kali Pujo 2022) কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে কালী পুজো হয়। কালী শ্যাম বর্ণের হওয়ায় একে শ্যামা পুজোও বলা হয়ে থাকে। অমাবস্যা তিথিতে মাঝ রাতে কালীর আরাধনা করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে, পুরাকালে গোটা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করেছিল শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুর। দেবতারাও এই ভয়ঙ্কর দুই অসুরের ভয়ে স্বর্গ ত্যাগ করেন। দেবলোক থেকে বিতাড়িত হন দেবরাজ ইন্দ্র। অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে দেবরাজ ইন্দ্র শরণাপন্ন হলেন দেবী পার্বতীর। দেবী পার্বতী শম্ভু এবং নিশম্ভু বধের জন্য নিজ শরীরের কোষ থেকে অন্য এক ভয়ঙ্করী দেবী সৃষ্টি করেন, দেবী কৌশিকী। এই দেবী কৌশিকী কৃষ্ণ বর্ণ ধারণ করেন, যা দেবী কালীর আদিরূপ। এক এক করে সব অসুরকে বধ করেন মা কালী।

‘কালী’শব্দটি ‘কাল’শব্দের স্ত্রীলিঙ্গ। এই শব্দের অর্থ ‘কৃষ্ণ’বা ‘ঘোর বর্ণ'। হিন্দু মহাকাব্য মহাভারত-এ যে ভদ্রকালীর উল্লেখ আছে, তা দেবী দুর্গারই একটি রূপ। মহাভারতে ‘কালরাত্রি’ বা ‘কালী’নামে আরও এক দেবীর উল্লেখ পাওয়া যায়। ‘কাল’শব্দের দুটি অর্থ রয়েছে। এক‘নির্ধারিত সময়’এবং অন্যটি ‘মৃত্যু'। কিন্তু দেবী প্রসঙ্গে এই শব্দের মানে "সময়ের থেকে উচ্চতর।" সমোচ্চারিত শব্দ ‘কালো’র সঙ্গে-এর কোনো সম্পর্ক নেই। তবে সংস্কৃত সাহিত্যের বিশিষ্ট গবেষক টমাস কবার্নের মতে, ‘কালী’ শব্দটি ‘কৃষ্ণবর্ণ’ বোঝানোর জন্যও ব্যবহৃত হতে পারে। প্রকৃত অর্থে কাল (সময়)-কে যিনি রচনা করেন তিনিই (কাল+ঈ) কালী।

কালী পুজোর সকালেই  'লেটেস্টলি বাংলা' আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছাপত্র (Wish-Card)। আপনার পরিবার ও বন্ধুদের পাঠিয়ে দিন এই সব শুভেচ্ছা বার্তাগুলি।

 

 

(The above story first appeared on LatestLY on Oct 24, 2022 06:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).