Happy Women’s Day 2022 Wishes: বিশ্ব নারী দিবসে প্রিয় নারীকে এভাবেই জানান শুভেচ্ছা

একুশ শতকের তৃতীয় দশকেও নারী অবহেলা, হিংসা, অত্যাচারের শিকার। যদিও বিশ্বজুড়ে নারী সচেতনতা বাড়াতেই এই ৮ মার্চ নারী দিবস (Happy Women’s Day 2022 Wishes) হিসেবে পালিত হয়ে আসছে।

Happy Women’s Day 2022 Wishes: বিশ্ব নারী দিবসে প্রিয় নারীকে এভাবেই জানান শুভেচ্ছা
Women’s Day 2022 (File Photo)

Happy Women’s Day 2022 Wishes In Bengali: মেয়েরা যে কতটা স্পেশাল তা আজও বুঝে উঠতে পারেনি আমাদের চারপাশের সমাজ ব্যবস্থা। বিশেষ করে সমাজের মুখ্য ভূমিকায় থাকা পুরুষতান্ত্রিক মানসিকতা। নারী বিনে গতি নেই। পৃথিবীতে প্রাণের সৃষ্টির চিরন্তন রূপকথার কথকার তারাই। ঘরেবাইরে যেখানেই নারীকে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সেখানেই নারী প্রমাণ করেছে তার যোগ্যতা দক্ষতা। কোথাও কোথাও তো শ্রেষ্ঠত্বের বিচারে পুরুষকেও ছাড়িয়ে গিয়েছে নারী। তখন সেরার মুকুট হারিয়ে পুরুষ আর ক্ষমতা দখলের দাম্ভিকতাকে ধরে রাখতে পারেনি। তখন সমান্তরাল বাতাবরণ তৈরির চেষ্টা হয়েছে। বলা হয়েছে একে অপরের পরিপূরক।

তবে একথা সত্যি যে, একুশ শতকের তৃতীয় দশকেও নারী অবহেলা, হিংসা, অত্যাচারের শিকার। যদিও বিশ্বজুড়ে নারী সচেতনতা বাড়াতেই এই ৮ মার্চ নারী দিবস (Happy Women’s Day 2022 Wishes) হিসেবে পালিত হয়ে আসছে। এই বিশেষ দিনে প্রিয় নারীকে শেয়ার করুন LatestLY বাংলার শুভেচ্ছা বার্তা।

Women’s Day 2022 (File Photo)
Women’s Day 2022 (File Photo)
Women’s Day 2022 (File Photo)

(The above story first appeared on LatestLY on Mar 07, 2022 07:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).