Happy Teachers Day 2021 Wishes: শিক্ষক দিবসে আপনার গুরু, শিক্ষক-শিক্ষিকাকে শ্রদ্ধা জানাতে WhatsApp, facebook-এ পাঠিয়ে দিন এই শুভেচ্ছা বার্তা
রাত পোহালেই শিক্ষক দিবস (Teachers' Day 2021)। এই দিনটি পালিত হয় শিক্ষক ও গুরুদের জন্য।
Teachers Day Wishes in Bengali: রাত পোহালেই শিক্ষক দিবস (Teachers' Day 2021)। এই দিনটি পালিত হয় শিক্ষক ও গুরুদের জন্য। এদিন ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের (Sarvepalli Radhakrishnan) জন্মদিন। তিনি ছিলেন একজন দার্শনিক, পণ্ডিত, শিক্ষক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি ও যুব সম্প্রদায়কে গড়ে তোলাই তাঁর জীবনের ব্রত ছিল। তিনি ছিলেন ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। শিক্ষাজগতে তাঁর অবদান অবিস্মরণীয়।
ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ বলেছিলেন,‘‘আমার জন্মদিন হিসেবে পালন না করে আমি গর্ব অনুভব করব যদি ৫ সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস (Teachers' Day) হিসেবে পালিত হয়।'' ১৯৬২ সাল থেকে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা শুরু হয়। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ ও সমস্ত শিক্ষকদের উদ্দেশে উৎসর্গীকৃত এই দিনটি। তাই শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীরা শিক্ষক অথবা গুরুকে শ্রদ্ধা জানাতে পাঠাতে পারেন লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) শুভেচ্ছা পত্র৷

Messages: গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈশ্রী গুরুবে নমঃ৷৷

Messages: শুভ শিক্ষক দিবস ২০২১

Messages: শিক্ষক দিবসের শুভেচ্ছা
(The above story first appeared on LatestLY on Sep 04, 2021 07:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

