Happy New Year 2021 Wishes: রাত পোহালেই নববর্ষ ২০২১, নতুন বছরকে স্বাগত জানান এই শুভেচ্ছাপত্রগুলি শেয়ার করে

বছরটা বিশে বিষ হলেও সমস্ত বিষাদ কাটিয়ে উৎসবের হাত ধরে আনন্দে মাতছে বাঙালি। পুজো পুজো আমেজ থেকে বড়দিন, বর্ষবরণ; উৎসবপ্রিয় বাঙালি দীর্ঘ কয়েক মাসের না পাওয়াকে পুষিয়ে নিচ্ছে বেশ। ২০২১-কে স্বাগত জানাতে তৈরি সকলেই। বিশের বিষ কাটিয়ে নতুন বছরকে সাদর আমন্ত্রণ জানানোর পালা। শীতের ছুটিতে ক্রিসমাস থেকে বর্ষবরণ পর্যন্ত হুল্লোড় না হোক জমাটি ভুরিভোজ হবে না তা কি হয়? রাত পোহালেই বর্ষবরণ। পুরনো সমস্ত গ্লানি মুছে নতুন বছরকে সাদর আমন্ত্রণ জানানোর পালা।

Happy New Year 2021 Wishes: রাত পোহালেই নববর্ষ ২০২১, নতুন বছরকে স্বাগত জানান এই শুভেচ্ছাপত্রগুলি শেয়ার করে
শুভ নববর্ষ ২০২১ (File Photo)

New Year 2021 Wishes in Bengali: বছরটা বিশে বিষ হলেও সমস্ত বিষাদ কাটিয়ে উৎসবের হাত ধরে আনন্দে মাতছে বাঙালি। পুজো পুজো আমেজ থেকে বড়দিন, বর্ষবরণ; উৎসবপ্রিয় বাঙালি দীর্ঘ কয়েক মাসের না পাওয়াকে পুষিয়ে নিচ্ছে বেশ। ২০২১-কে স্বাগত জানাতে তৈরি সকলেই। বিশের বিষ কাটিয়ে নতুন বছরকে সাদর আমন্ত্রণ জানানোর পালা। শীতের ছুটিতে ক্রিসমাস থেকে বর্ষবরণ পর্যন্ত হুল্লোড় না হোক জমাটি ভুরিভোজ হবে না তা কি হয়? রাত পোহালেই বর্ষবরণ। পুরনো সমস্ত গ্লানি মুছে নতুন বছরকে সাদর আমন্ত্রণ জানানোর পালা।

ইংরেজি নববর্ষ ২০২১-কে (Happy New Year 2021) স্বাগত জানাতে লেটেস্টলি বাংলা নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবকে এই শুভেচ্ছাপত্রগুলি পাঠিয়ে ২০২১-কে স্বাগত জানান।

হ্যাপি নিউ ইয়ার (File Photo)

মানুষ মাত্রই ফিনিক্স পাখির আবছা সংস্করণ। ধ্বংসস্তূপের মাধ্যে থেকেও ফের বেঁচে ওঠার আর্তি। তাইতো খারাপ ভাল সাদা কালো সবেতেই এই শ্রেষ্ঠ জীব নিজের প্রতিক্রিয়া জানায়। স্মৃতিতে বাঁধিয়ে রাখে অনন্ত ভাললাগা সঙ্গে তীব্র বেদনাও। করোনা, লকডাউনে জেরবার মানুষ সুরক্ষিত সুস্থ সমাজের আগমনের অপেক্ষায়।

(The above story first appeared on LatestLY on Dec 31, 2020 01:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).