Happy Holi 2021 Wishes: আজ দোল পূর্ণিমা উপলক্ষে আপনার প্রিয়জনদের এই শুভেচ্ছাবার্তাগুলি পাঠিয়ে মাতুন রঙের উৎসবে

আজ দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা উৎসবের আরেক নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পরদিন পালিত হয়। রঙের উৎসব দোল পূর্ণিমা। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গ‌ুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই উৎসবে মেতেছে গোটা ভারতবাসী। দেশজুড়ে এইদিনটি আবিরের রঙে উদযাপন করা হয়।

Happy Holi 2021 Wishes: আজ দোল পূর্ণিমা উপলক্ষে আপনার প্রিয়জনদের এই শুভেচ্ছাবার্তাগুলি পাঠিয়ে মাতুন রঙের উৎসবে
হোলির অনেক শুভেচ্ছা (File Photo)

Happy Holi 2021 Wishes in Bengali: আজ দোল পূর্ণিমা (Dol Purnima)। দোল পূর্ণিমা উৎসবের আরেক নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। উত্তর ভারতে হোলি উৎসবটি (Holi)  বাংলার দোলযাত্রার পরদিন পালিত হয়। রঙের উৎসব দোল পূর্ণিমা। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গ‌ুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই উৎসবে মেতেছে গোটা ভারতবাসী। দেশজুড়ে এইদিনটি আবিরের রঙে উদযাপন করা হয়।

গোটা একটা বছর ধরে এইদিনটির অপেক্ষায় থাকে গোটা ভারতবাসী। মটকি, ভাঙ, সিদ্ধি, লাড্ডু, ঠান্ডাই, লস্যি কী না নেই। রঙের উৎসব শুধু রঙের নয়, আনন্দে মাতোয়ারা হওয়ার দিন। শুভ দোলযাত্রার (Dol Yatra & Holi 2021) এই শুভদিনটিকে উদযাপন করার জন্য আপনার বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয়স্বজনের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য লেটেস্টলি (LatestLY) নিয়ে এসেছে অসাধারণ কিছু স্টিকার। এইগুলি শেয়ার করে মনের কোণে জমিয়ে রাখা অনুভূতি ভাগ করে নিন প্রিয়জনদের সঙ্গে।

করোনার কারণে অনেক জায়গাতেই এবার বড় জমায়েত করে বন্ধ হোলি খেলা। তবুও উৎসব ও বন্ধ হতে পারে না। পরিবার, পরিজন, বন্ধুদের সঙ্গে চুটিয়ে মজা করার দিন।

(The above story first appeared on LatestLY on Mar 28, 2021 07:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).