Diwali 2020 Wishes: আলোর উৎসবে স্বাগত, শুভ দীপাবলির শুভেচ্ছা জানান এই বাংলা শুভেচ্ছাপত্রগুলি শেয়ার করে
দিওয়ালি বা দীপাবলি হল আলোর উৎসব। সারা দেশজুড়ে এই আলোর উৎসব পূরণ করা হয়। আলোর উজ্জ্বলতার মধ্য দিয়ে অন্ধকারের কালোকে ঘুচিয়ে শুভ সময়ের আগমনের আকাঙ্খায় পালিত হয় এই উৎসব। মূলত অন্ধকারের সঙ্গে আলোর লড়াইয়ের এক সূক্ষ্ম বার্তা রয়েছে এই উৎসব ঘিরে। ভারতের চারপ্রান্তে চাররকমভাবে দীপাবলি পালন করা হয়।
Diwali 2020 Wishes in Bengali: দিওয়ালি বা দীপাবলি হল আলোর উৎসব। সারা দেশজুড়ে এই আলোর উৎসব পালন করা হয়। আলোর উজ্জ্বলতার মধ্য দিয়ে অন্ধকারের কালোকে ঘুচিয়ে শুভ সময়ের আগমনের আকাঙ্খায় পালিত হয় এই উৎসব। মূলত অন্ধকারের সঙ্গে আলোর লড়াইয়ের এক সূক্ষ্ম বার্তা রয়েছে এই উৎসব ঘিরে। ভারতের চারপ্রান্তে চাররকমভাবে দীপাবলি পালন করা হয়।
দীপাবলির (Diwali 2020) শুভ দিনে 'লেটেস্টলি বাংলা' (LatestLY Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wish Card)। আপনার কাছের মানুষ থেকে শুরু করে বন্ধু বান্ধব সকলকে পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তা (Wish Messege)। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি (Emotion)। দীপালিকার আলোয় দূর হয়ে যাক আপনার জীবনের যাবতীয় অন্ধকার। আলোয় ভরে উঠুক চলার পথ।




সমস্ত কু এর বিনাশ ঘটে সমস্ত সু এর দ্বারা, আর এই সময়েই আমরা আমাদের কাছের মানুষ, বন্ধু, পরিবার সবাইকে একসাথে চাই। সবাইকে এই উৎসবের শুভেচ্ছা জানাই। এমনিতেই মানুষের জীবনে আনন্দ বা দুঃখ কোনওটাই চিরস্থায়ী নয়। এই আনন্দ দুঃখের যাওয়াআসার মধ্যেই মিশে থাকে আলোক বর্তিকা। সেই আলোই দূর করে দেয় অন্ধকারের গহীন পথ। অমানিশার অন্ধকার কেটে দীপাবলি (Deepavali) আসে।
(The above story first appeared on LatestLY on Nov 14, 2020 10:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

