Happy Bengali New Year Wishes 2021: রাত পোহালেই শুভ নববর্ষ ১৪২৮, নতুন বছরের শুভেচ্ছা পাঠান এই শুভেচ্ছাপত্রগুলি শেয়ার করে

আজ চৈত্র সংক্রান্তি। রাত পোহালেই নববর্ষ (Poila Boishakh OR Bengali New Year 2021)। ১৪২৮-কে বরণ করে নেওয়ার পালা দুই বাংলার। সারা বছরের যাবতীয় দুঃখ, বেদনা, গ্লানি, জীর্ণতা কাটিয়ে আরও এক ধাপ এগিয়ে চলা। এক নতুন শুরু। বছরের শুরু মানেই লক্ষ্মী পুজো, হাল খাতা, নতুন জামা, মিষ্টিমুখ আর রবীন্দ্রনাথ। আত্মীয়স্বজন, পরিজন, বন্ধুবান্ধবের বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিতরণ। নানান দিকে নানাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন। অন্যদিকে, বাংলাদেশ জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠান। সবমিলিয়ে বাঙালির জন্য এক মাতোয়ারা হওয়ার দিন।

Happy Bengali New Year Wishes 2021: রাত পোহালেই শুভ নববর্ষ ১৪২৮, নতুন বছরের শুভেচ্ছা পাঠান এই শুভেচ্ছাপত্রগুলি শেয়ার করে
শুভ ১-লা বৈশাখ (File Photo)

Poila Boishakh OR Pohela Boishakh Wishes in Bengali: আজ চৈত্র সংক্রান্তি। রাত পোহালেই পয়লা বৈশাখ (Poila Boishakh OR Bengali New Year 2021)। ১৪২৮-কে বরণ করে নেওয়ার পালা দুই বাংলার। সারা বছরের যাবতীয় দুঃখ, বেদনা, গ্লানি, জীর্ণতা কাটিয়ে আরও এক ধাপ এগিয়ে চলা। এক নতুন শুরু। বছরের শুরু মানেই লক্ষ্মী পুজো, হাল খাতা, নতুন জামা, মিষ্টিমুখ আর রবীন্দ্রনাথ। আত্মীয়স্বজন, পরিজন, বন্ধুবান্ধবের বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিতরণ। নানান দিকে নানাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন। অন্যদিকে, বাংলাদেশ জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠান। সবমিলিয়ে বাঙালির জন্য এক মাতোয়ারা হওয়ার দিন।

এবছরটাও বিশ্বজুড়ে মারণ করোনাভাইরাস (Coronavirus) মহামারীর প্রকোপে সমস্ত ম্লান হয়ে রয়েছে। করোনার বিধি নিষেধ মেনে সকলে যাতে এই আনন্দানুষ্ঠান পালন করেন তাই কাম্য। তাই লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) আপনাদের জন্য নিয়ে এসেছে শুভ নববর্ষের শুভেচ্ছাপত্র। এই শুভেচ্ছাপত্রগুলি শেয়ার করে নিন পরিবার,পরিজন, বন্ধুবান্ধবের সঙ্গে। আর বাড়িতে থেকেই আনন্দ করুন আর নতুন বছরের আগমন করে নিন।

বৈশাখী শুভেচ্ছা (File Photo)
এসো হে বৈশাখ এসো, এসো/ শুভ নববর্ষের শুভেচ্ছা (File Photo)
সকলকে জানাই, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা (File Photo)
স্বাগতম, সুস্বাগতম বাংলা নববর্ষ (File Photo)
নতুন বছর নিয়ে আসুক নতুন আলো/ শুভ নববর্ষ (File Photo)

এই দিনটিতে আলপনা এঁকে, বাড়ির লক্ষ্মীকে পুজো করা হয়। বাঙালিরা এদিন নতুন পঞ্জিকা, বাংলা ক্যালেন্ডার কেনে। একে অন্যের বাড়ি গিয়ে আনন্দ-মজার মধ্যে দিয়ে দিনটি কাটায়।

এই বছরটা করোনা বিধি মেনে একটু সাবধানে থাকুন।

(The above story first appeared on LatestLY on Apr 14, 2021 08:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).