Navratri 2023: নবরাত্রির আগে গুজরাটের ঐতিহ্যবাহী নৃত্য গারবা অনুশীলন, দেখুন ভিডিও

নবরাত্রির শুরুর আগে গুজরাটের ঐতিহ্যবাহী নৃত্য গারবা (Garba) অনুশীলন চলছে।

Navratri 2023: নবরাত্রির আগে গুজরাটের ঐতিহ্যবাহী নৃত্য গারবা অনুশীলন, দেখুন ভিডিও
Garba (Photo Credit: ANI)

গুজরাট: নবরাত্রি শুরু হতে হাতেগোনা মাত্র আর কয়েকটি দিন। নবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব। এটি বছরে দুবার পালিত হয়। বছরের প্রথম নবরাত্রি (Navratri) উদযান হয় মার্চ-এপ্রিল মাসে, এটি চৈত্র নবরাত্রি বা বসন্ত নবরাত্রি নামে পরিচিত। দ্বিতীয় নবরাত্রি সেপ্টেম্বর-অক্টোবর মাসে পড়ে, এটিকে শারদ নবরাত্রি বলা হয়। নয় দিনব্যাপী উৎসব এই সময়ে দেবী দুর্গার নয়টি অবতারকে উৎসর্গ করা হয়। এটি দেশের বেশিরভাগ অঞ্চলে অত্যন্ত উৎসাহ ও ভক্তির সঙ্গে পালন হয়। এই বছর শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে ১৫ অক্টোবর, শেষ হবে ২৪ অক্টোবর। নবরাত্রির জন্য সুরাটে এখন থেকেই শুরু হয়েছে  ঐতিহ্যবাহী নৃত্য গারবা (Garba) অনুশীলন।

দেখুন ভিডিও

(The above story first appeared on LatestLY on Sep 19, 2023 01:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).