Durga Ashtami 2019: আজ মহাষ্টমী, প্যান্ডেলে প্যান্ডেলে চলছে অঞ্জলি, প্রথা মেনে হচ্ছে কুমারি পুজো, জনজোয়ারে ভাসছে কলকাতা

আজ, রবিবার মহাষ্টমী। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে অঞ্জলি। অঞ্জলি সেরেই ঠাকুর দেখতে বের হওয়ার অপেক্ষা। গতকাল, মহাসপ্তমীতে জনপ্লাবনে ভাসার পর আজও প্রতিমা দর্শনে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় হতে চলেছে। আজ দিনটায় সব উদ্বেগ ছেড়ে উৎসবে মিশে যাওয়ার পালা।

Durga Ashtami 2019: আজ মহাষ্টমী, প্যান্ডেলে প্যান্ডেলে চলছে অঞ্জলি, প্রথা মেনে হচ্ছে কুমারি পুজো, জনজোয়ারে ভাসছে কলকাতা
আজ মহাষ্টমী। (Photo Credits: Flickr)

কলকাতা, ৬ অক্টোবর: Durga Ashtami 2019-  আজ, রবিবার মহাষ্টমী (Maha Ashtami)। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে অঞ্জলি। নতুন জামাকাপড় পরে সবাই হাজির প্যান্ডেলে। চোখ বন্ধ করে পুরোহিতের কথা শুনে মন্ত্র উচ্চারণ করে ফুল হাতে অঞ্জলির পালা চলছে। অঞ্জলি সেরেই ঠাকুর দেখতে বের হওয়ার অপেক্ষা। গতকাল, মহাসপ্তমীতে জনপ্লাবনে ভাসার পর আজও প্রতিমা দর্শনে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় হতে চলেছে। আজ দিনটায় সব উদ্বেগ ছেড়ে উৎসবে মিশে যাওয়ার পালা। যে কোনও বাঙালির কাছে বছরের এই দিনটা শুধুই উৎসবের। প্রথা মেনে বেলুড় মঠে চলছে কুমারী পূজার প্রস্তুতি।

আবহাওয়া নিয়ে একটা উদ্বেগ রয়েছে। বৃষ্টি এসে আশায় জল ঢালার একটা শঙ্কা রয়েছে। তবু আজকের দিনটা বাঙালির স্পিরিটাই একেবারে অন্যরকম থাকে। কোনও কিছুই উৎসবের মেজাজটা আজ দমিয়ে দিতে পারে না। পঞ্জাবী-শাড়িতে আজ ঐতিহ্যের বাঙালি শুধুই উৎসবে গা ভাসাতে চায়। আজ শুধু ঠাকুর দেখা, জমিয়ে আড্ডা আর পেট পুরে খাওয়া। হাতিবাগান থেকে ম্যাডাক্স স্কোয়ার, সুরুচি থেকে কলেজ স্কোয়ার, টালা থেকে টালিগঞ্জ-ঘোরার পালা। ভিড় সামলানোর জন্য তৈরি কলকাতা পুলিশ। এবারও দক্ষতার সঙ্গে ট্র্যাফিক ব্যবস্থা সামলাচ্ছে পুলিশ।

সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। দুর্গা পুজোর এই ৪টে দিনের মধ্যে অষ্টমী এক আলাদা ঐতিহ্য (Tradition) বহন করে। এই দিনটার জন্য আলাদা করে লাল পাড়-সাদা শাড়ি জমিয়ে রাখেন বাড়ির মহিলারা (women)। আরও পড়ুন-Durga Puja 2019 Wishes: মহাঅষ্টমী উপলক্ষে আপনার পরিজন-বন্ধুদের পাঠিয়ে দিন এই বাংলা Facebook Greetings, WhatsApp Status, GIFs, HD Wallpapers এবং SMS শুভেচ্ছাগুলি

বাড়ির ছোট্ট দুর্গাদেরও এই দিনটা শাড়ি (Sharee) পরা চাই-ই চাই। আর অষ্টমীকে আলাদা করে চেনা যায় সন্ধি পুজোর (Sandhi Puja) জৌলুসে। তবে সন্ধি পুজো এলেই কেমন যেন মনের ভিতর ঘরে বাজতে শুরু করে বিসর্জনের বাজনা (Visarjan)। পুজো (Durga Puja) যে আর মাত্র ২ টো দিন বাকি! এ বছর অষ্টমী ১৮ আশ্বিন ১৪২৬ অর্থাৎ ইংরাজির ৬ অক্টোবর ২০১৯, রবিবার।

(The above story first appeared on LatestLY on Oct 06, 2019 08:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).