Bijaya Dashami 2022 Date in Kolkata: কবে কখন শুরু হবে দশমী তিথি? সেই অনুযায়ী পালন করুন উৎসবের শেষ দিন
প্রতি বছর আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিটি বিজয়া দশমী নামে পরিচিত। এদিনই রাবণ বধ করেছিলেন রাম।
আর কিছু সময়ের অপেক্ষা নবমী নিশি পোহালেই আসবে বিজয়া দশমী তিথি। অসত্যের ওপর সত্যের জয়ের উৎসব বিজয়াদশমী। প্রতি বছর আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিটি বিজয়া দশমী নামে পরিচিত। এদিনই রাবণ বধ করেছিলেন রাম। তাই এই তিথি দশহরা নামেও পরিচিত। বিজয়া দশমী পালনের পাশাপাশি এদিন রাবণ দহনও করা হয়।
বিজয়াদশমীর তিথি-
১৭ আশ্বিন ৪ অক্টোবর দুপুর ২টো ২০ মিনিট থেকে দশমী (Vijay Dashami 2022) তিথি শুরু হয়ে গিয়েছে। আগামিকাল ১৮ আশ্বিন ৫ অক্টোবর দুপুর ১২টায় দশমী তিথি ছেড়ে যাবে। ৫ অক্টোবর উদয়া তিথি থাকায় বুধবারই বিজয়া দশমী পালিত হবে। সনাতন ধর্মে যে কোনও উৎসব উদয়া তিথিতে পালন করার প্রথা রয়েছে। তাই এ বছর দশমী ৫ অক্টোবর পালিত হবে।
(The above story first appeared on LatestLY on Oct 04, 2022 07:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

