Akshaya Tritiya 2025 Wishes In Bengali: আজ অক্ষয় তৃতীয়া, আজকের এই পুণ্য তিথিতে লেটেস্টলি বাংলার শুভেচ্ছা পত্র পাঠিয়ে পালন করুন বিশেষ দিন
হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। শাস্ত্রে অক্ষয় তৃতীয়াকে যুগাদি তিথি বলা হয়েছে। এই দিন থেকে একাধিক যুগের সূচনা হয়েছিল। আবার এই তিথিতেই একাধিক অবতার নিয়ে মর্ত্যে পদার্পণ করেন বিষ্ণু। সৎযুগ ও ত্রেতাযুগের সূচনা হয়েছিল এই তিথিতেই। অক্ষয় তৃতীয়া তিথিতেই পরশুরাম অবতার ধারণ করেন নারায়ণ। তাই ধর্মীয় দৃষ্টিতে এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে।
দৃক পঞ্চাঙ্গ অনুসারে অক্ষয় তৃতীয়ার তিথি ২৯ এপ্রিল অর্থাৎ আজ মঙ্গলবার শুরু হচ্ছে। আজ মঙ্গলবার বিকেল ৫ টা ৩১ মিনিটে শুরু হয়ে আগামীকাল (৩০ এপ্রিল,২০২৫) দুপুর ২ টো ১২ মিনিটে অক্ষয় তৃতীয়া তিথি শেষ হবে। অক্ষয় তৃতীয়ার দিন পুজোর সময় ৬ ঘণ্টা ৩৭ মিনিট। ৩০ এপ্রিল পুজোর সেরা সময় ভোর ৫ টা ৪১ মিনিট থেকে শুরু হবে, আর তা শেষ হচ্ছে সেদিন দুপুর ১২ টা ১৮ মিনিটে।
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 04:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

