৯ অক্টোবর, ২০২০: কেমন যাবে আজকের দিন? জানুন রাশিফলে

৯ অক্টোবর, ২০২০: আজ দিনটা ঠিক কেমন কাটবে? নতুন কি কিছু ঘটতে চলেছে আজ? কোনও সুখবর থাকছে কি? আর্থিক অবস্থা সংক্রান্ত ভাল কিছু অপেক্ষা করে আছে কি আপনার জন্য? কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

৯ অক্টোবর, ২০২০: কেমন যাবে আজকের দিন? জানুন রাশিফলে
দৈনিক রাশিফল। (File Image)

৯ অক্টোবর, ২০২০: আজ দিনটা ঠিক কেমন কাটবে? নতুন কি কিছু ঘটতে চলেছে আজ? কোনও সুখবর থাকছে কি? আর্থিক অবস্থা সংক্রান্ত ভাল কিছু অপেক্ষা করে আছে কি আপনার জন্য? কী বলছে আপনার ভাগ্য গণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

মেষঃ সংসারের প্রবীণ ব্যক্তির থেকে অর্থ সাহায্য পাওয়ায়, আপনার কম অর্থ ব্যয় হবে। কাজের ফাঁকে পারলে একদিন একটু ছুটি নিয়ে নিন। তাতে কাজের বিশেষ কিছু অসুবিধা হবে না। বর্তমান খারাপ সময়ের জন্য ভবিষ্যতের সুন্দর মুহূর্তকে নষ্ট করবেন না।

বৃষঃ সন্ধ্যায় রোম্যান্টিসিজমের কারণে বিশেষ কিছু প্ল্যান করুন। আজকের দিনে অর্থের গুরুত্ব বুঝে সঞ্চয় করতে শিখুন। কাজের ক্ষেত্রে আজকে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের সময় মন লাগিয়ে কাজ করুন।

মিথুনঃ বাচ্চাদের সাহায্যে বাড়ির কাজ সম্পূর্ণ হবে। আজকের দিনে কোন খাতে বিনিয়োগের আগে একবার একটু ভেবে দেখুন। ফাঁকা সময়ে ওয়েব সিরিজ দেখে সময় কাটাতে পারেন। নিজের স্বাস্থ্য ভাগ্যের উপর ছেড়ে দেওয়াটা ঠিক হবে না।

কর্কটঃ পরিবারের সকলের সঙ্গে সময় কাটালে, আপনার মানসিক শান্তি ফিরে আসবে। আজকের দিনে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। অর্থ সঞ্চয়ের প্রতি গুরুত্ব দিন। সংকটের সময়ে অর্থই আপনাকে সকল বাঁধা মুক্ত করেব।

সিংহঃ কর্মক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের আজ পদোন্নতির যোগ রয়েছে। আজকের দিনটা জমি সংক্রান্ত এবং অর্থ সংক্রান্ত লেনদেনের জন্য অত্যন্ত শুভ দিন। আপনার প্রয়োজনে আজকের দিনে বন্ধুদেরও পাশে পাবেন।

কন্যাঃ আজকের দিনে পরিবারের সদস্যদের সাহায্যে নতুন পারিবারিক উদ্যোগ শুরু করতে পারেন। আজকের নিজের জন্য সময় বের করলেও, অফিসের কাজে তা ভন্ডুল হয়ে যাবে। নতুন ধারণার উন্মেশে, আর্থিক উন্নতির যোগ রয়েছে।

তুলাঃ অতিরঞ্জিত ব্যয় থেকে বিরত থাকুন। আপনার বুদ্ধিমত্তা পার্সোনালিটি, আজকে আপনাকে বন্ধু তৈরি করতে এবং যোগাযোগ বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আজকে আপনার সঙ্গিনী আপনার কাজে সাহায্য করবে। শরীর সুস্থ রাখতে হেলথ ক্লাবে যোগ দিতে পারেন।

বৃশ্চিকঃ আজকে আপনি বুঝতে পারবেন, কাজের জায়গায় যাদের আপনি শত্রুপক্ষ হিসাবে নির্বাচন করেছিলেন, তারাই আপনার আসল বন্ধু। দূর থেকে আসা চিঠি পরিবারের জন্য একরাশ খুশি বয়ে আনবে। উচ্চ রক্তচাপ যুক্ত ব্যক্তিরা শরীরের প্রতি নজর রাখুন।

ধনুঃ আজকের দিনে কোন ভুল করলে, তা স্বীকার করে নিন। বন্ধুদের সঙ্গে লং ড্রাইভে গেলে, গাড়ি চালানোর বিষয়ে নজর দিন। কাছের মানুষদের সময় দেওয়া কতটা গুরুত্বপূর্ণ তা আপনি বুঝেও, সময় দিতে পারবেন না। ব্যস্ততার মধ্যেও আআজকে আপনার শরীর সুস্থ থাকবে।

মকরঃ আজকের দিনে এই রাশির জাতক জাতিকারা তাদের প্রিয়জনের একটি ভালো দিকের পরিচয় পাবে। বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সঙ্গে একটি সুব্দর সন্ধ্যার আয়জন করুন। আজকের দিনে নিজের প্রতিভার প্রকাশ ঘটান।

কুম্ভঃ আজকের দিনে এই রাশির জাতক জাতিকাদের সন্তানের শারীরিক অসুস্থতা আপনার চিন্তার কারনা হয়ে দাঁড়াবে। পুরনো ঝগড়া থাকলে, তা আজকেই মিটিয়ে নিন। সিনেমা দেখায় মশগুল হয়ে দরকারি কাজ করতে ভুলে যাবেন।

মীনঃ আজকের দিনে ভালোবাসার মানুষকে খুঁজে পেতে পারেন। অ্যালকোহল এবং সিগারেটেরের পেছনে অর্থ ব্যয় না করাই শ্রেয়। এতে শুধু আপনার শরীরের ক্ষতিই হবে। আজকে ফাঁকা সময় পেলেও, তা কাজে লাগাতে পারবেন না। আজকের দিনে এই রাশির জাতক জাতিকাদের ভালবাসাপূর্ণ চকলেট খাওয়ার সম্ভাবনা রয়েছে।

(The above story first appeared on LatestLY on Oct 09, 2020 07:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).