Bhai Phota 2022 Wishes:আজ ভাইফোঁটা উপলক্ষে ভাই-বোন পরস্পরকে শেয়ার করুন এই শুভেচ্ছাবার্তাগুলি
কার্তিকেয় শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনাদেবী তাঁর ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানমগ্ন হয়ে পুজা করেন। তাঁরই পুণ্যপ্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। তার পর থেকেই ভাইদের দীর্ঘায়ু কামনার জন্য বোনেরাও ভাইয়ের কপালে ফোঁটা দেন।
কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে (কালীপুজোর দুই দিন পরে) অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। পঞ্জিকা মতে ২৬ অক্টোবর (বাংলা ৯ কার্তিক) বৃহস্পতিবার দুপুর ২টে ৪৩ মিনিট থেকে বৃহস্পতিবার ২৭ অক্টোবর (বাংলা ১০ কার্তিক) দুপুর ১২টে ৪৬ মিনিট পর্যন্ত ভ্রাতৃদ্বিতীয়া পালন করা যাবে।
পুরাণে উল্লেখ আছে- কার্তিকেয় শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনাদেবী তাঁর ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানমগ্ন হয়ে পুজা করেন। তাঁরই পুণ্যপ্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। তার পর থেকেই ভাইদের দীর্ঘায়ু কামনার জন্য বোনেরাও ভাইয়ের কপালে ফোঁটা দেন। বোন চন্দন কাঠ জল দিয়ে ঘষে কেউ কেউ দই, কাজলও মিশ্রিত করেন চন্দন কাঠের সঙ্গে, নিজের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে ফোঁটা দেওয়ার সময়ে বোনেরা ছড়া পড়তে পড়তে তিনবার ফোঁটা দিয়ে দেয়। এই দিন ভাই বোনের মধ্যে উপহারের আদানপ্রদান হয়।
ভাইফোঁটা (Bhai Phota 2022) উপলক্ষে লেটেস্টলি বাংলা নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র। আপনার ভাই, দাদা, দিদি, বোনকে ডিজিটালি পাঠান এই বাংলা শুভেচ্ছাবার্তাগুলি।

(The above story first appeared on LatestLY on Oct 27, 2022 06:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

