Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় সোনা-রুপো কিনলেও ভুলেও এই ৫ জিনিস কিনবেন না, তাহলেই রুষ্ট হবেন লক্ষ্মী

Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় সোনা-রুপো কিনলেও ভুলেও এই ৫ জিনিস কিনবেন না, তাহলেই রুষ্ট হবেন লক্ষ্মী
Akshay Tritiya (Photo Credit: Latestly)

আজ অক্ষয় তৃতীয়া, বৈদিক পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া।এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করার রীতি প্রচলিত আছে, মনে করা হয় এই দিনে কোনও শুভ কাজে হাত দিলে তার শুভ ফল অক্ষয় ভাবে পাওয়া যায়। অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা করা অত্যন্ত শুভ। বিশেষ করে এই দিনে সোনা বা রূপো কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা করা শুভ হলেও এমন কিছু কিছু জিনিস আছে, যা এ দিন ভুলেও কিনতে নেই। না হলে প্রবল দারিদ্র্য আপনার সংসারে নিত্যসঙ্গী হবে। জেনে নিন অক্ষয় তৃতীয়ায় কোন কোন জিনিস কিনবেন না।

ধারালো জিনিসঃ-অক্ষয় তৃতীয়ায় কোনও ধারালো জিনিস, যেমন ছুরি, কাঁচি, ছুঁচ ভুলেও কিনবেন না। এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে। এই কারণে পারিবারিক সম্পর্কগুলিতেও ফাটল দেখা দিতে পারে। অক্ষয় তৃতীয়ায় ধারালো জিনিস কিনলে আপনার হয়ে যাওয়া কাজও নষ্ট হয়ে যাবে, হাতে আসা সাফল্য হাতছাড়া হবে।

প্লাস্টিকের জিনিসঃ-অক্ষয় তৃতীয়ায় কোনও প্লাস্টিকের তৈরি জিনিস না কেনাই ভালো। প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন প্লাস্টিকের জিনিস কিনলে আপনার সংসারে দারিদ্র্য দেখা দেবে। মা লক্ষ্মীর রোষে সুখ ও শান্তি আপনার জীবন থেকে মুছে যাবে।

কালো কাপড়ঃ-অক্ষয় তৃতীয়ায় কালো কাপড় বা কালো পোশাক কিনবেন না। প্রচলিত ভাবে মনে করা হয় যে কালো রং আমাদের জীবনে অশুভ প্রভাব ফেলে। অক্ষয় তৃতীয়ার শুভ দিন কালো রঙের পোশাকও এড়িয়ে চলাই ভালো।

কালো জিনিসঃ-শুধু কালো কাপড় নয়, অক্ষয় তৃতীয়ায় কালো রঙের কোনও কিছুই কেনা উচিত নয়। এর ফলে আপনার জীবনে নেগেটিভ এনার্জির প্রভাব পড়তে পারে। এছাড়া অক্ষয় তৃতীয়ায় কালো জিনিস কিনলে বিভিন্ন গ্রহের অশুভ দশার মুখে আপনাকে পড়তে হবে।

অ্যালুমিনিয়ামের জিনিসঃ-অক্ষয় তৃতীয়ার শুভ দিনে ভুলেও অ্যালুমিনিয়ামের তৈরি কোনও কিছু কিনতে নিষেধ করছেন জ্যোতিষবিদরা। বিশেষ করে এদিন অ্যালুমিনিয়ামের বাসন কিনলে আপনাকে আর্থিক সংকটের মুখে পড়তে হবে। বড় আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। এই অশুভ প্রভাবে আপনাকে বহু দিন পর্যন্ত তাড়া করে বেড়াবে।

(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 09:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).