Ajker Rashifal,4 December 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 4 December 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষঃআজ মানুষ এবং পরিস্থিতি চিনতে অসুবিধা হবে, তাই বড় কোনও সিদ্ধান্ত এখনই না নেওয়াটা ঠিক হবে।
বৃষঃ আজ নিজেকে আরও স্পষ্ট ভাবে চেনা এবং বোঝা সম্ভব হবে, এর মধ্যেই লুকিয়ে রয়েছে সব সমস্যার সমাধান।
মিথুনঃ আজকের মূল মন্ত্র হোক আত্মবিশ্বাস, সমালোচনায় পাত্তা না দিয়ে আজ একমনে শুধু নিজের কাজ করে যেতে হবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কর্মক্ষেত্রের শত্রুকে আজ চিনে নেওয়া যাবে, এখনই বিরোধিতা না করে ভবিষ্যতে কাঁটা উপড়ানো ঠিক হবে৷
সিংহঃ আজ অবাঞ্ছিত পরিস্থিতির মুখে পড়তেই হবে, এক্ষেত্রে উত্তেজিত না হয়ে নিজের দৃষ্টিঙ্গী বদলে ফেলা দরকার।
কন্যাঃআজ না হলেও পরিশ্রমের সুফল মিলতে চলেছে তাড়াতাড়ি যা প্রত্যাশার চেয়েও অনেক বেশি হবে৷
তুলাঃসময়ের কাজ সময়ে শেষ করাটাই আজকের দিনের মূল মন্ত্র, তা সে কর্মক্ষেত্র হোক বা পরিবার।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়ানো যাবে না, কিন্তু তাতে পরিস্থিতির আখেরে উন্নতিই হবে।
ধনুঃবিশেষ করে সৃজনশীল ব্যক্তিদের পক্ষে আজকের দিনটি শুভ, কর্মক্ষেত্রে অর্থযোগ রয়েছে।
মকরঃ দিনের শুরুটা সমস্যাসঙ্কুল হলেও বিকেলের দিকে পরিস্থিতি হালকা হয়ে আসবে আজ।
কুম্ভঃতাড়াহুড়ো করে আজ কোনও কাজই শেষ করা যাবে না, বরং কাজ বেছে মনোযোগী হওয়া ভালো।
মীনঃ কর্মক্ষেত্রে এবং পরিবারে সদর্থক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজ, সৃজনশীল কাজে আজ উন্নতি হবে।
(The above story first appeared on LatestLY on Dec 04, 2023 05:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

