Ajker Rashifal, 9 January, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

Ajker Rashifal, 9 January, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার  দিন? জানুন আজকের রাশিফল
AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 9 January 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ রাশি – ক্ষণিকের আবেগে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। আজ আপনার বাচ্চার সঙ্গে কোনও দুর্ঘটনা ঘটতে পারে। যারা দুধ শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাঁরা আজ আর্থিকভাবে লাভবান হবেন।

বৃষ রাশি – আজ আপনার উদ্বেগহীন মনোভাব বাবা মার চিন্তার কারণ হবে। তাই কোনও নতুন প্রকল্প শুরু করলে আপনার আত্মবিশ্বাস বাড়ান। আপনার প্রেম জীবন ভালো হবে না।

মিথুন রাশি – আপনার স্বাস্থ্যের গুরুতর সমস্যা হতে পারে। বন্ধুদের থেকে সাহায্য পাবেন তাতে আপনার উন্নতি হবে। ভালোবাসার মানুষের সঙ্গে ভালো সময় কাটবে।

কর্কট রাশি – আপনি যদি ঋণ নিয়ে থাকেন তাহলে আপনার বাড়ি পাওনাদার আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার থেকে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে পারেন।

সিংহ রাশি – ছোট ছোট বিষয়ে আপনি রেগে যাবেন। ভবিষ্যতে যা আপনার জন্য ভালো হবে না। কর্মক্ষেত্রে পরিকল্পনা করে কাজ করবেন। তাহলেই ভালো ফল পাবেন।

কন্যা রাশি – কারোর সঙ্গে কথা বলার আগে দুবার ভেবে কথা বলবেন। নইলে মত বিরোধ হতে পারে। দীর্ঘমেয়াদি কোনো বিনিয়োগ করে থাকলে ভালো ফল পাবেন।

তুলা রাশি – আপনার বন্ধুদের সঙ্গে পরিকল্পনা অনুযায়ী কোথাও ভ্রমণে যেতে পারেন। আপনার অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। ভালোবাসার মানুষের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন।

বৃশ্চিক রাশি – আপনি ক্রীড়া ক্ষেত্রে নিযুক্ত থাকলে তাতে উন্নতির সম্ভাবনা আছে। কোনো কাজ করার আগে গুরুজনদের থেকে সিদ্ধান্ত নিন। বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে।

ধনু রাশি – কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। আজ আপনার মনের মানুষগুলো কাছে আসার চেষ্টা করবে। যা আপনার জন্য ভালো। বিবাহিত জীবন সুখ্র হবে না।

মকর রাশি – বন্ধুদের সঙ্গে ব্যবসা করবেন না। কারোর সাথে অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়বেন না। এতে আপনার ক্ষতি হতে পারে। আজ একটু একাকীত্ব বোধ করতে পারেন।

কুম্ভ রাশি – ধর্মীয় স্থানে গিয়ে বা কোনো ধর্মীয় কাজে আপনি অর্থ ব্যয় করতে পারেন। আপনার বিবাহিত জীবন সুখের হবে না। দুর্ঘটনা ঘটতে পারে। তাই একটু সাবধানে থাকবেন।

মীন রাশি – আপনার ভালোবাসার মানুষের সঙ্গে মূল্যবান সময় কাটাতে পারেন। আপনার বদ অভ্যাস ত্যাগ করুন। এর দ্বারা আপনার নিকট আত্মীয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে।

 

(The above story first appeared on LatestLY on Jan 09, 2024 05:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).