Ajker Rashifal, 7 January, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

Ajker Rashifal, 7 January, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার  দিন? জানুন আজকের রাশিফল
AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 7 January 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ রাশি – নিকট আত্মীয়ের সাহায্যে ব্যবসায়ে উন্নতি করবেন। আজকের দিনটি আপনার কাছে খুবই সুখের। কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিত। খেলাধুলা বা যোগব্যায়াম করতে পারেন।

বৃষ রাশি – বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। রোজকার মতো একই থাকবে আপনার আর্থিক অবস্থা। আপনার ভালোবাসার মানুষটির সঙ্গে সময় কাটাতে পারেন।

মিথুন রাশি – ব্যবসায়িক বা আইনি কোনো কাগজে তাড়াহুড়ো করে সই করবেন না। সন্তানসম্ভবা মহিলারা সাবধানে থাকবেন। কোনও বিপদে পরে যেতে পারেন।

 

 

কর্কট রাশি – আর্থিক দিকে একটু খেয়াল রাখতে হবে। সারাদিনটা অল্পস্বল্প বাধাসহ দিনটি ভালোই কাটবে। আজ আপনি আপনার নিকট আত্মীয়ের সাহায্যে ব্যবসায় উন্নতি হবে।

সিংহ রাশি – আজ আপনি যথেষ্ট অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আজ বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন।

 

 

কন্যা রাশি – আপনার মানসিক শান্তি বজায় থাকবে। দীর্ঘ অসুখ থেকে মুক্তি পেতে পারেন। প্রেমঘটিত কারণ আপনাকে বিভ্রান্ত করতে পারে। তাই একটু সাবধানে থাকুন।

তুলা রাশি – দাঁতের বা পেটের কোনো সমস্যা হতে পারে। কাউকে টাকা ধার দেবেন না। পারিবারিক কোনো সমস্যা হতে পারে। একটু একা সময় কাটাতে পারেন।

 

 

বৃশ্চিক রাশি – বাবা বা মায়ের থেকে কোনো কারণে আঘাত পেতে পারেন। আপনার আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। ব্যবসার ক্ষেত্রে লোকসান হতে পারে। তাই ব্যবসায়ীরা একটু সাবধানে থাকবেন।

ধনু রাশি – সময়কে গুরুত্ব দিন নইলে বড়ো সমস্যায় পড়তে পারেন। কোথাও ভ্রমণে যেতে পারেন, নিজের মন ভালো রাখার জন্য। আজ আর্থিক দিকে উন্নতি হবে।

মকর রাশি – কোনো ভেঙে যাওয়া সম্পর্ক আবার ঠিক হতে পারে। বেশ কিছু বিষয়ে আজ আপনি অভিজ্ঞতা লাভ করতে পারেন। পরিবারের কোনও সদস্যর সঙ্গে মত বিরোধ হতে পারে।

কুম্ভ রাশি – নতুন কোনো পরিকল্পনা বা উদ্যোগে কাজ করতে পারেন। এর থাকে আপনি ভালো ফল পাবেন। ভালোবাসার মানুষের সঙ্গে ভালো সময় কাটবে।

মীন রাশি – কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। আপনি আপনার শরীরের উপর নজর দিন। পরিবারের সদস্যদের শারীরিক অবনতির কারণে প্রচুর অর্থ খরচ হতে পারে।

 

(The above story first appeared on LatestLY on Jan 07, 2024 05:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).