Ajker Rashifal, 5 November, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

Ajker Rashifal, 5 November, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের  রাশিফল
Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 5 November, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে-

মেষ

ব্যবসায় সমস্যা বাড়বে। কানের সমস্যা বাড়তে পারে। আজ আনন্দ পেতে পারেন। মায়ের দিক থেকে সমস্যা আসতে পারে। কাজের চাপ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। মানসিক উত্তেজনা বাড়তে পারে। ব্যবসায় চাপ ও খরচ বাড়তে পারে। অফিসে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের লোকের জন্য খরচ বাড়বে।

বৃষ

ভালো সংবাদ আসতে পারে। বুদ্ধির ভুলে কাজের ক্ষতি হতে পারে। ব্যবসায় মন্দা আসতে পার। পেটের সমস্যা বাড়বে। আজ আপনার সমালোচনা হতে পারে। কিছু পাওনা আদায় হতে পারে। আয় ও সঞ্চয় বৃদ্ধি পাবে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাধবে।

মিথুন

বাড়তি কিছু খরচ নিয়ে চিন্তা থাকবে। প্রেমের কোনো সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। বাবা-মায়ের জন্য দুঃখ পেতে পারেন। মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার পাবেন। শত্রুকে নিয়ে চাপ থাকবে। পড়াশোনায় ভালো সুযোগ পাবেন। কাজে উন্নতির চেষ্টা থাকবে।

কর্কট

শেয়ারবাজার নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। মানসিক ভাবে অস্থির থাকতে হবে। গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির সুযোগ আসবে। বাড়তি ব্যবসা নিয়ে আলোচনা হবে। আইনি কোনো কাজ নিয়ে ঝামেলা বাধতে পারে।

সিংহ

মাথার যন্ত্রণা বাড়বে। কাজ নিয়ে ব্যাকুলতা বাড়তে পারে। ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে। রাজনীতিকরা ভালো খবর পেতে পারেন। দাঁতের সমস্যায় ভুগতে হতে পারে। কারও দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বাড়বে। বাড়তি কোনো ব্যবসা থেকে অর্থ আসতে পারে। স্ত্রীকে নিয়ে চাপ থাকবে।

কন্যা

প্রেমে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি কিছু আয় করতে গিয়ে বিপদ হতে পারে। মানসিক কষ্ট বাড়তে পারে। ভালো কোনো জিনিষ নষ্ট হতে পারে। আজ কোনো বন্ধুর থেকে ক্ষতি হতে পারে। ব্যবসায় চাপ আসতে পারে। আজ আপনার ব্যবহার কারও খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বাড়বে। ব্যবসায় ভালো ও নতুন কোনো কাজের সূচনা হতে পারে। অফিসে কোনো মহিলার সঙ্গে বিবাদের আশঙ্কা।

তুলা

পড়াশোনার ক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। শরীরে অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান। সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন। জরুরি কাজ সকালের মধ্যে মিটিয়ে ফেলুন। প্রেমের দিকে খুব ভাবনাচিন্তা করে পা বাড়াতে হবে। খরচ প্রচুর বেড়া যাওয়ায় সংসারে অনেক সমস্যা দেখা দেবে।

বৃশ্চিক

আজ কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থ ভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমে প্রচুর সাফল্য থাকবে। কুটিরশিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতির সম্ভাবনা। আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়তে পারে।

ধনু

কাউকে কথা দেবেন না। বিশেষ বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে। পেশাদারদের জন্য সময়টা খুব ভালো। বাড়িতে পোষ্য কেনার যোগ আছে। আপনার কোমল স্বভাব আপনাকে অনেকের কাছে প্রিয় করে তুলবে। কোনো জায়গা থেকে সুসংবাদ আসতে পারে। প্রচুর দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ আসবে। বিশ্বস্ত কেউ ঠকাতে পারে, সতর্ক থাকুন।

মকর

গবেষণার কাজে সাফল্য আসতে পারে। খুব নিজের বা কাছের মানুষের জন্য দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ আসতে পারে। কোনো কাজের জন্য সমাজে সুনাম অর্জন করতে পারেন। সন্তানদের সঙ্গে মতবিরোধ হবে। ভাগ্য উন্নতির উপায় খুঁজে পেতে পারেন আজ। ফাটকা বা লটারিতে আয় হতে পারে। ধর্মে আগ্রহ বাড়বে। বাবার সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা হতে পারে।

কুম্ভ

আজ আপনার দ্বারা খুব বাজে কাজ হওয়ার অশঙ্কা। শৌখিনতার জন্য বাড়তি খরচ হতে পারে। ভালো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। পড়াশোনার জন্য ভালো সুবিধা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাধতে পারে। আজ কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা। অন্যের উপকারে শান্তি পাবেন।

মীন

নারীদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময়। ভালো কাজে কিছু খরচ হতে পারে। অবিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে। পথেঘাটে সাবধানে চলাফেরা করুন। আজ বন্ধুর জন্য সংসারে সমস্যা সৃষ্টি হতে পারে। কর্মসূত্রে দূরে যেতে হতে পারে। অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন। বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন।

(The above story first appeared on LatestLY on Nov 04, 2025 08:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).