Ajker Rashifal, 31 December 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

Ajker Rashifal, 31 December 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার  দিন? জানুন আজকের রাশিফল
AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 31 December 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : বন্ধুদের সাথে খেলায় মেতে উঠতে মাঠ আজ আপনার মনকে টানবে। এর ফলে শরীরও ভালো থাকবে। বাড়ি থেকে যারা দূরে থাকেন তারা টাকাপয়সা খরচ করুন বুঝেশুনে। প্রেমের পক্ষে আজকের দিনটা ভালো নয়।

বৃষ : আজকের দিনে কোনও বড় দলে যোগ দিয়ে আনন্দে মেতে উঠুন। সকলের সাথে নিজের আনন্দ ভাগ করে নিন। বেশি রক্তচাপ থাকলে যত আগে সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। আর্থিক ব্যপারে পরিবারের সাথে মতানৈক্য হতে পারে।

মিথুন : শরীরচর্চা আর যোগব্যায়াম তরতাজা রাখবে। এটিকে রোজকার অভ্যাস করে ফেলুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা। বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। নতুন কোনও মানুষের প্রেমে পড়তে পারেন আজ।

কর্কট : শরীরের যত্ন নিন। বিদেশে কাজ করা মানুষদের আজ সঞ্চয় কমতে পারে। কাজের ধরণ বদলাবে। আপনার সরলতায় পারিবারিক সমস্যা মিটবে। কাউকে এমন প্রতিশ্রুতি দেবেন না যা পরে পালন করা সম্ভব নয়।

সিংহ : আজ পরিবার আর বন্ধুদের সাথে হুল্লোড়ে মেতে উঠুন। অভিভাবকদের থেকে পাওয়া আর্থিক সাহায্য আজ অনেক বিপদ থেকে বাঁচাবে। রাস্তায় ঘাটে অন্যায়ের প্রতিবাদ করুন। স্ত্রী আজ আপনার চাহিদা পূরণ করতে পারবেন না।

কন্যা : আজ সারাদিন আমোদপ্রমোদে কাটবে। তবে আবেগের বশে অতিরিক্ত খরচ করে ফেলবেন না। সন্ধ্যায় বাড়িতে কোনও প্রিয় অতিথি আসবে। বাড়ির সকলের অসুবিধার কথা শুনুন। প্রয়োজনে পাশে দাঁড়ান।

তুলা : হতাশা থেকে বেরিয়ে আসুন। সঠিক কাজ এবং পরিকল্পনা আপনাকে সাফল্য এনে দেবে। অকারণ পরিস্থিতি নিয়ে অভিযোগ করে লাভ হবেনা। জীবনসঙ্গীর কাজে বিরক্ত হবেন না। নিজেকে সংযত রাখুন।

বৃশ্চিক : ব্যবসায় ঝুঁকি বড় লাভ দিতে পারে। আজ নতুন কোনও বন্ধু হবে এবং সেই বন্ধুর সূত্রে সামাজিক যোগাযোগ বেড়ে যাবে। স্ত্রীয়ের সাথে মতানৈক্য আপনাকে চিন্তায় রাখবে। আকস্মিক কোনও ঘটনায় আপনি বিভ্রান্ত হতে পারেন।

ধনু : স্ত্রীয়ের সাথে বোঝাপড়া বাড়ান। শান্তি আসবে। বিভিন্ন পরিস্থিতি আপনার মধ্যে উদ্বেগ তৈরি করবে। তবে এই নিয়ে দুশ্চিন্তা করে কোনও লাভ নেই। মনের অস্থিরতা আপনাকে কারোর সাথে বাদানুবাদে জড়িয়ে ফেলতে পারে।

মকর : অকারণে কাউকে দোষারোপ করবেন না। নিজের ভুল বুঝতে শিখুন। সম্পর্ক ভালো থাকবে। যোগব্যায়াম আপনাকে মানসিক এবং শারীরিক ভাবে তরতাজা রাখবে। শেয়ার বাজারের বিনিয়োগে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

কুম্ভ : আপনার দানশীলতা আজ প্রশংসা পাবে । এ’জন্য অনেক নতুন সুযোগ আসতে পারে আপনার কাছে। পরিবারের সাথে সংযত আচরণের চেষ্টা করুন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন।

মীন : বেপরোয়া মনোভাব ত্যাগ করুন। পরিবারের সকলের মতামতকে গুরুত্ব দিন। মামার বাড়ি থেকে আজ আর্থিক সহায়তা পেতে পারেন। কিছুটা সময় নিজের সাথে কাটানোর চেষ্টা করুন।

 

(The above story first appeared on LatestLY on Dec 31, 2023 05:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).