Ajker Rashifal, 31 August, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

Ajker Rashifal, 31 August, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার  দিন? জানুন আজকের রাশিফল
Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 31 August, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষঃব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। চাকরিতে কারও কারও বেতনবৃদ্ধির সম্ভাবনা আছে।

বৃষঃদিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন।

মিথুনঃশিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

কর্কটঃশিল্পকলায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন। পারিবারিক সমস্যা সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

সিংহঃকর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। ব্যবসায় আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।

কন্যাঃবৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। চাকরিতে কারও কারও বেতনবৃদ্ধির সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন। যাত্রাপথে সতর্ক থাকুন।

তুলাঃদিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।

বৃশ্চিকঃবিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে।

ধনুঃ ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। আর্থিক লেনদেন শুভ।

মকরঃ শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রচেষ্টা সফল হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।

কুম্ভঃ ব্যবসায় আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

মীনঃফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়ে কৌশলী হোন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

 

(The above story first appeared on LatestLY on Aug 31, 2024 05:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).