Horoscope Today, 28 September, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে-
মেষঃজীবনের নানা প্রতিবন্ধকতায় আজ বেসামাল হয়ে পড়তে পারেন। দেরিতে হলেও অর্থের গুরুত্ব বুঝতে পারবেন। মায়ের কাছ থেকে অর্থপ্রাপ্তি ঘটবে। তবে অপরিকল্পিত ব্যয় বাড়বে। হতাশা কাটাতে ধর্মীয় কাজে মনোনিবেশ করার সম্ভাবনা রয়েছে। আজ কোনো ভুলে অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন।
বৃষঃ কঠিন পরিস্থিতিতে নিজের মতামতকে গুরুত্ব দিন। জীবনে ইতিবাচক পরিবর্তনে পরিবারের সঙ্গ পাবেন। ব্যয় বাড়বে। অর্থসংক্রান্ত কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আজ তা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মিথুনঃ চাকরিজীবী ও ব্যবসায়ীদের আজকের দিনটি কর্মব্যস্ত হয়ে উঠবে। তবে কর্মক্ষেতে কিংবা পারিবারিক ক্ষেত্রে আজ বিবাদে জড়াতে পারেন। ঝামেলা এড়াতে বিতর্কিত প্রশ্নের উত্তর এড়িয়ে চলুন। মনের প্রশান্তি পেতে আজ প্রচুর অর্থ খরচ হতে পারে।
কর্কটঃ যে কোনো সিদ্ধান্ত নিতে অন্যের মতামতকে বেশি প্রাধান্য না দিয়ে নিজের মতামতকে গুরুত্ব দিন। আপনার অযৌক্তিক কথাবার্তা পরিবারের সদস্যদের মানসিক চাপের কারণ হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। বন্ধুদের সাহায্যে আয়ের উৎস বাড়বে।
সিংহঃ অন্যকে অন্ধবিশ্বাস করে আজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। মানসিক চাপে অন্যদের সঙ্গে দূরত্ব তৈরি হবে আজ। বেখেয়ালি জীবনে কাজে মনোযোগ হারাবেন। চাকরিতে পদোন্নতির সুযোগ রয়েছে।
কন্যাঃ দীর্ঘদিনের ঝামেলার সমাধান আজ খুঁজে পাবেন। আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। তবে স্বাস্থ্যের অবনতি হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আজ হেঠাৎ পেতে পারেন। আত্মবিশ্বাস বাড়িয়ে মনের নেতিবাচক মনোভাব দূরে রাখলে যে কোনো কাজে সফল হবেন।
তুলাঃকর্মজীবনে কাজের চাপ বাড়বে। নিজের ওপর আস্থায় পেশাজীবনে সাফল্যের দেখা পাবেন। ব্যবসায়িক জটিলতা বাড়বে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনো অজানা ভয়ে আপনি বিচলিত হতে পারেন। পরিবারের সঙ্গে বিবাদ, অশান্তি এড়াতে কথা কম বলার চেষ্টা করুন।
বৃশ্চিকঃ যে কোনো কাজেই আজ নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন। বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসবে। কঠোর পরিশ্রমে আর্থিক অবস্থার উন্নতি হবে। সঞ্চয় বাড়বে। সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন।
ধনুঃ জীবনে বেশি প্রত্যাশা আপনাকে চরম হতাশার স্রোতে ভাসিয়ে নিতে পারে আজ। ব্যবসায় অর্থ বিনিয়োগ করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। জটিল পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করুন।
মকরঃ প্রতিকূল পরিস্থিতিতে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আর্থিক সমস্যায় পরিবারের সাহায্য পেতে পারেন। পাওনা টাকা ফেরত পেতে পারেন। আজ হঠাৎই অনেকটা ক্লান্তবোধ করতে পারেন।
কুম্ভঃব্যক্তিগত জীবনে জটিলতা সৃষ্টি হতে পারে। এসব জটিলতা এড়িয়ে না গিয়ে সমাধান করার চেষ্টা করুন। কঠোর পরিশ্রম ছাড়া অর্থের দেখা পাওয়া দুষ্কর হয়ে উঠবে। এ রাশির আর্থ্রাইটিসের রোগীরা আজ শারীরিক অসুস্থতা বোধ করবেন। অপ্রত্যাশিত ব্যয় বাড়বে। তবে আয়েরও নতুন উৎস গড়ে উঠবে।
মীনঃপৈতৃক সম্পত্তিসংক্রান্ত সমস্যা হতে পারে। জীবনের উচ্চপ্রত্যাশায় পূর্ণতা না আনতে পারায় আজ শারীরিক ও মানসিক অবসাদে ভুগতে পারেন। স্বাস্থ্য ভালো রাখতে খাওয়া দাওয়া ও যোগব্যায়ামে মনোযোগী হন। কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে। চেষ্টা আর অধ্যবসায়ে উন্নতির পথ সুগম হবে।