Ajker Rashifal, 27 April 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

Ajker Rashifal, 27 April 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 26 April 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ- দিনটা আবেগের দ্বারা পরিচালিত হয়ে কাটতে পারে। নিজেকে অবহেলিত মনে করবেন না। সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন। প্রেমে জীবিনসঙ্গীকে আরও সময় দিন।

বৃষ- আজ দিনটা আপনার জন্য কঠিন ও জটিল হতে পারে। পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে কর্মদক্ষতা, বুদ্ধিমত্তা। মন দিয়ে এবং বুদ্ধি দিয়ে কাজ করে চটজলদি কাজ সম্পাদন করতে সক্ষম হবেন। মাথা খুব ঠান্ডা রাখুন। প্রেমে কিছু গুরুত্বপূর্ণ ঘটবে না।

মিথুন- আজ আপনার পুরনো কথা খুব মনে পড়বে। বুদ্ধিদীপ্ত কাজগুলি করতে উদ্যোগী হতে পারেন। অতীতের ভুল দ্বিতীবার করবেন না। জীবনে নতুন কিছু করুন। প্রেমে নিজে থেকে দু'ধাপ এগোন। বিবাহিত জীবন সুখের হবে।

কর্কট- আজ আপনার দিনটি হাসিখুশি ও প্রাণশক্তিতে ভরপুর থাকবে৷ কঠোর পরিশ্রম করুন৷ প্রিয়জনদের আনন্দ দিন, ঘুরতে যান। নতুন করে কোন কাজ শুরু করতে পারেন।

সিংহ- শেয়ার বা ফাটকা থেকে আর্থিক লাভের সম্ভাবনা আছে। বিভিন্ন বিনিয়োগ থেকে অর্জন করতে পারেন প্রচুর মুনাফা। ঋণগুলিও মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ আদায় করতেও সক্ষম হতে পারেন বকেয়া। আগ্রহী হতে পারেন বিনোদনমূলক কাজে খরচ করতে।

কন্যা- পারিবারিক বিষয়গুলো আজকে প্রাধান্য পেতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো খবর আসতে পারে। বিদেশ ভ্রমণ হবে। রয়েছে ত্রিকোণ প্রেমের যোগ।

তুলা- পরিবারের সঙ্গে আনন্দে দিনটা কাটান। অনুভূতিগুলি সহজে প্রকাশ্যে আসতে পারে৷ পরিবারকেন্দ্রিক জীবনযাত্রা আনন্দ দেবে আপনাকে।

বৃশ্চিক-দিনটি মোটামুটি ভালোই কাটবে। কাজের জায়গায় চাপ বাড়তে পারে৷ তা থেকে আসতে পারে ব্যস্ততা ও ক্লান্তি। তবে প্রিয়জনের সঙ্গে শেষভাগটা আনন্দে কাটাতে পারবেন। প্রেম জীবন ভালো কাটবে।

ধনু-প্রত্যাশিত স্বীকৃতি দেরিতে হলেও, পেতে পারেন এবং সম্মানও ততটাই আসবে। অযথা চিন্তা করলে তা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে৷ কাজেই ভেঙে না পড়ে কাজ করে যেতে হবে৷ কাজই আপনার জীবনে একমাত্র উন্নতি আনতে পারে।

মকর- আবেগপ্রবণ মনোভাব রাখবেন না। পেশাগত বা ব্যক্তিগত জীবনেও এটি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। নিজেকে একটু বেশি সময় দিন।

কুম্ভ- কোনও কাজে নিজের সেরাটা দিতে সক্ষম হবেন৷ কোনো বাধা আপনার জীবনে আসলে নিজেকে একটু সংযত হন। সফলতা, সমবেদনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে চারপাশের সকলের হৃদয় জয় করতে পারবেন। প্রেমের দিকে নজর দিন।

মীন- আজ আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। অর্থ আসতে পারে ব্যবসা বা বিভিন্ন বিনিয়োগ থেকে। লোকের সাথে ভালো সম্পর্ক রাখার দরুন লাভবান হতে পারেন৷ অপ্রত্যাশিতভাবে জীবনে দারুন কিছু ঘটতে পারে।

 

(The above story first appeared on LatestLY on Apr 27, 2023 05:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).