Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 21 September, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে.

মেষঃ কাজে স্বীকৃতি পাবেন। নতুন পরিকল্পনায় অগ্রগতি হবে।সম্ভাবনাময় কিছু কাজ নিয়ে আলোচনা হতে পারে। অর্থলাভে সুযোগ বৃদ্ধি পাবে। ভালোবাসার লোককে হতাশ করবেন না। বিনোদন ও রোমান্স শুভ।

বৃষঃ পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহিত হবেন। কাজকর্মে উৎসাহ পাবেন।হাতছাড়া হয়ে যাওয়া কোনো কাজের সুযোগ ফিরে আসতে পারে।

মিথুনঃ আজ কোনো সমস্যা সমাধানের পথ পেতে পারেন। দূরের কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। নিজের অজান্তেই কোনো কাজ সবার দৃষ্টি আকর্ষণ করবে। প্রিয় কারো সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

কর্কটঃ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভালো কোনো কাজের সুযোগ আসবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। ভ্রমণের পরিকল্পনা শেষ মুহূর্তে পরিবর্তনের আশঙ্কা। অর্থ সম্পর্কিত সমস্যা সমাধান করুন।

সিংহঃ আজ কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া প্রশংসা আপনাকে খুশি করবে। প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি সুন্দর মুহূর্ত গড়ে তুলবে। কাজে গতি আসবে। আলোচনা ও সংলাপে সফলতা পাবেন। সম্প্রীতির বন্ধন মজবুত হবে।

কন্যাঃ আপনার আচরণ অন্যদের মনোযোগ আকর্ষণ করবে। কেনাকাটায় অতিরিক্ত খরচ হতে পারে। সহযোগী ও সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রয়োজনীয় কাজে শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখুন। সুস্থ থাকুন।

তুলাঃ কাজে সফলতা পাবেন। কর্মক্ষেত্রে প্রভাব বৃদ্ধি পাবে। আপনার বুদ্ধিমত্তা কাজে আসবে এবং আপনি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন। পারিবারিক জীবনে অনুকূল সময় যাবে। আপনার সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : পেশাগত কাজে আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। পাওনা টাকা ফেরত পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য ভালো খবর আসবে। পুরনো কাজ সম্পাদনে বন্ধুর সহযোগিতা নিলে উপকার পাবেন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : দিনের শুরুটা আজ ভালো যাবে। আর্থিক জটিলতা কমে আসবে। বৈদেশিক যোগাযোগ কাজে অগ্রগতি এনে দেবে। পূর্বনির্ধারিত পরিকল্পনার বাইরে কোনো কাজে হাত না দেওয়াই ভালো। ভ্রমণ শুভ।

মকরঃ নতুন কোনো কাজে হাত দেওয়া সহজতর হবে। কোনো কারণে পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত পাল্টাতে হতে পারে। প্রিয়জনের সঙ্গে আলোচনায় উত্তেজনা পরিহার করুন। প্রয়োজনীয় কাজে গতি আনার চেষ্টা করুন।

কুম্ভঃ যৌথ ও অংশীদারি কাজে অগ্রগতি হবে। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক ইতিবাচক থাকবে। পুরনো কোনো পাওনা আদায়ে অগ্রগতি হতে পারে। উৎফুল্ল থাকুন। যেকোনো কাজ সম্মিলিতভাবে করুন।

মীনঃ প্রত্যাশিত কাজে বাধা আসতে পারে। পেশাগত ক্ষেত্রে অন্যের কাছ থেকে সাহায্য নিতে হতে পারে। শত্রুর সঙ্গে আপস করলে লাভবান হতে পারেন। নতুন উদ্ভাবনী চিন্তা সামনের দিকে এগোতে সাহায্য করবে।