মেষঃ শুভ কোনো পরিবর্তন হতে পারে। কঠিন কোনো কাজ অনেক সহজ মনে হবে।প্রিয়জনের সমস্যায় কাছে থাকতে হবে। ভালো সময়কে কাজে লাগিয়ে লাভবান হতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হবে।
বৃষঃ ব্যক্তিগত কাজে সক্রিয় থাকতে পারেন।প্রিয় মানুষকে কাছে পেতে পারেন। নতুন পরিকল্পনার অগ্রগতি হবে। দৈনন্দিন কাজকর্মে সাফল্য ও সুনাম বজায় থাকবে। বুদ্ধিমত্তার সঙ্গে সময় ও সুযোগের সদ্ব্যবহার করুন।
মিথুনঃ ভালো কোনো কাজের আশ্বাস পেতে পারেন। শুভ যোগাযোগে ভালো কিছু হতে পারে। অর্থ উপার্জনের সুযোগ বাড়বে। অসমাপ্ত কাজ অনেকটা শেষ হবে। ইতিবাচক মনোভাবে সুফল পাবেন।ভ্রমণ শুভ।
কর্কটঃ নতুন কাজের অগ্রগতি হবে। আর্থিকভাবে লাভবান হতে পারেন। ব্যবসায় পুরনো জট খুলবে। বন্ধুর পরামর্শ কাজে লাগবে। নতুন চিন্তাধারায় আকৃষ্ট হতে পারেন। পরিকল্পনার বাইরে কিছু করবেন না।
সিংহঃ কোনো পরিকল্পনা বিলম্বিত হতে পারে। কাজে ভুল হওয়ার আশঙ্কা। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। কোনো কিছু নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিতর্ক এড়িয়ে চলুন।
কন্যাঃ কোনো খবর উৎসাহিত করবে। গুরুত্বপূর্ণ কাজে গতি আসবে। নতুন যোগাযোগ থাকতে পারে। শুভ ও স্থিতিহীন ভাবাবেগ ক্ষতির কারণ হতে পারে। কাজে বাধা এলেও দীর্ঘস্থায়ী হবে না। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলুন।
কুম্ভঃ ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। সম্মিলিত কাজে অগ্রগতির সম্ভাবনা। বন্ধুস্থানীয় ব্যক্তির সাহচর্য আনন্দ দেবে। নতুন পরিকল্পনা মাথায় আসবে। উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন।
মীনঃ সম্ভাবনাময় কিছু কাজ নিয়ে ভাবতে পারেন। বেকারদের চাকরিসংক্রান্ত কাজে অগ্রগতি হবে। প্রত্যাশিত কাজে বাধ্য এলে বুদ্ধিবলে তা অতিক্রম করতে হবে। ধীরগতিতে চলা কাজে গতি বাড়াতে হবে।