Ajker Rashifal, 19 November, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

Ajker Rashifal, 19 November, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের  রাশিফল
Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 19 November, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে

মেষ: পরিবারের সদস্যরা আনন্দিত থাকবেন। শ্বশুরবাড়ির কোনো সদস্যের সঙ্গে আর্থিক লেনদেনের পরিকল্পনা করে থাকলে আপাতত সতর্ক হন, তা না হলে লোকসান হতে পারে। পারিবারিক ব্যয় বাড়বে। একে চিন্তা ও অবসাদ বাড়বে। অফিসে শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তাই তাদের থেকে দূরে থাকুন।

বৃষ: লগ্নির পরিকল্পনা করে থাকলে আপাতত অপেক্ষা করুন। তা না হলে ঝুঁকি নিতে হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে আচরণ নিয়ন্ত্রণে রাখুন। তা না হলে তারা রেগে যেতে পারেন। নতুন গাড়ি কেনার জন্য দিনটি অসাধারণ।

মিথুন: যারা প্রেম জীবনে আবদ্ধ, তারা সঙ্গীর কাছ থেকে কোনো উপহার বা সম্মান পেতে পারেন। পরীক্ষায় সাফল্য লাভের জন্য ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোনিবেশ করুন, তখনই সাফল্য লাভ করতে পারবেন। কোনো কাজ সম্পন্ন হওয়ায় আনন্দিত হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে মিলে ছোটখাটো অনুষ্ঠান আয়োজন করতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনায় লগ্নি করলে তার দ্বারা অত্যধিক লাভ অর্জন করতে পারবেন।

কর্কট: পদ ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। কর্মকর্তাদের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। ফলে আনন্দিত হবেন ও কাজে মনোনিবেশ করতে পারবেন। সন্তানের পক্ষ থেকে আনন্দদায়ক সংবাদ শুনতে পারবেন। দীর্ঘদিন ধরে পরিবারে কোনো কলহ চললে আজ তা সমাপ্ত হবে। পরিবারের সব সদস্যের মধ্যে ঐক্য গড়ে উঠবে।

সিংহ: সারাদিন প্রাণশক্তিতে ভরপুর থাকবেন। নিজের সব কাজ সম্পন্ন করতে তৎপর থাকবেন এবং সেই কাজ সম্পন্ন করতে সফল হবেন। অন্যের ভালোর জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন। তবে সতর্ক থাকতে হবে, যাতে অন্যরা একে আপনার স্বার্থ মনে না করে। বুদ্ধি দিয়ে ব্যবসা চালালে ভালো পরিমাণে মুনাফা হতে পারে। ব্যবসা সংক্রান্ত কথা গোপনীয় রাখলে ভবিষ্যতে লাভ হবে।

কন্যা: স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। কারণ স্বাস্থ্য দুর্বল হতে পারে। খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখুন। আগে থেকে কোনো অসুস্থতা থাকলে কষ্ট বাড়তে পারে। পরিবারের কোনো শুভ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে। অনাবশ্যক ব্যয়ের মুখোমুখি হতে হবে। জমি-সম্পত্তির বিবাদ চললে আজ তার সমাধান হবে।

তুলা: রাজনীতির উদ্দেশে যারা কাজ করছেন, তারা আজ প্রশংসিত হবেন। তাদের জনসমর্থন বাড়বে। শাসনক্ষমতার পূর্ণ সহযোগিতা লাভ করবেন। আয়-ব্যয়ের মাঝে ভারসাম্য বজায় রাখতে হবে। এমন না করেল ভবিষ্যতে আর্থিক সংকটের মোকাবিলা করতে হবে। মায়ের অসুস্থতা বাঁধতে পারে। তাই সতর্ক হতে হবে।

বৃশ্চিক: উপার্জনের ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন। চাকরিজীবীরা কর্মকার্তাদের কাছ থেকে বকা শুনতে পারেন। তাই নিজের কাজে মনোনিবেশ করুন। ব্যবসার কারণে আকস্মিক যাত্রা করতে হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।

ধনু: পরিবারের সদস্যদের জন্য কোনো সিদ্ধান্ত নেয়ার আগে বরিষ্ঠ সদস্যদের সঙ্গে পরামর্শ করুন। এমন না করলে ভবিষ্যতে অনুতাপ হতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে সহযোগিতা ও সান্নিধ্য পাবেন। কাউকে টাকা ধার দেয়ার পরিকল্পনা করলে আপাতত বাতিল করুন। তা না হলে সেই টাকা আটকে যেতে পারে। প্রেম জীবনে বিবাদ চলতে থাকলে, আজ তার সমাধান হবে।

মকর: ছাত্রছাত্রীরা ভবিষ্যতের কিছু রণকৌশল তৈরি করবেন। ফলে পরীক্ষায় সাফল্য লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা নিজের কাজে সমস্যার সম্মুখীন হবেন। তবে ধৈর্য ও সাহসের জোরে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। নতুন ব্যবসা শুরুর জন্য দিনটি খুবই ভালো। সন্ধ্যায় ভাইদের সঙ্গে কোনো বিশেষ বিষয়ে আলোচনা করবেন।

কুম্ভ: বোনের বিয়েতে বাধা এলে, পরিবারের সদস্যদের সাহায্যে তার সমাধান হবে। বিয়ের প্রস্তাবে সবাই সহমত প্রদর্শন করবেন। শ্বশুরবাড়ির কোনো সদস্যের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকলে তা শোধ করতে সফল হবেন। অন্যের কথা ভেসে গিয়ে ব্যবসায়িক ডিল করবেন না। এমন করলে ভবিষ্যতে লোকসান হতে পারে।

মীন: যারা চাকরির চেষ্টায় রয়েছেন, তারা আজ শুভ সংবাদ পাবেন। কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ায় আনন্দিত হবেন। সন্ধ্যায় পরিজনদের সঙ্গে কথাবার্তায় সময় কাটবে। ফলে পরিবারের বাচ্চারা হাসিঠাট্টায় সময় কাটাবে। কোনো কারণে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। আচরণ নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসায়িক পরিকল্পনা শুরু করলে কাঙ্ক্ষিত লাভ অর্জন করবেন।

(The above story first appeared on LatestLY on Nov 19, 2025 05:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).