Ajker Rashifal, 19 December, 2024: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে
Horoscope Today, 19 December, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষঃ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায় অগ্রগতি হবে।বিনিয়োগে লাভবান হতে পারেন। নতুন সম্ভাবনা ও সুযোগকে কাজে লাগাতে হবে। কাছের মানুষের সহযোগিতা পাবেন। সবাইকে নিয়ে আনন্দে থাকুন।
বৃষঃ যোগ্য ব্যক্তি হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তুলতে পারবেন। চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। বিকল্প ও নতুন পথে অগ্রসর হলে সুযোগ পাবেন। ব্যবসায় ভালো যোগাযোগ আসবে।প্রিয়জনের কাছে থাকুন।
মিথুনঃ উপার্জন হলেও আর্থিক চাপ থাকবে। ব্যবসায় ভুল সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়তে পারেন। দক্ষ ব্যবস্থাপনার অভাবে সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মপদ্ধতি পরিবর্তন করুন।সিদ্ধান্তে স্থির থেকে সঠিক সময়ে সঠিক কাজ করুন।
কর্কটঃ কোনো প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। ব্যবসায় আশানুরূপ আয়ের সম্ভাবনা। বন্ধুর সহযোগিতায় কাজে সফলতা পাবেন। কর্মক্ষেত্রে মন্দাভাব কেটে যাবে। বুদ্ধিমত্তার সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করুন। সুস্থ থাকুন।
সিংহঃ কর্মক্ষেত্রে পদোন্নতির আভাস পেতে পারেন। ব্যাবসায়িক কিছু বকেয়া বিল আদায়ের চেষ্টা সফল হতে পারে। বাড়তি আয়ের সুযোগ আসবে। প্রিয়জনের মন রক্ষা করে চলুন। মনের স্থিরতা বজায় রাখুন।
কন্যাঃ বিদেশসংক্রান্ত কোনো কাজে অগ্রগতি হবে। কাজের সুযোগ আসবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা এগিয়ে যাবে। নিয়মিত কাজে বাধা এলে বিকল্প কোনো ব্যবস্থা নিতে হবে। ব্যবসায় ভেবেচিন্তে পদক্ষেপ নিন।
তুলাঃ আপনার পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। প্রিয়জনের সমস্যায় চিন্তিত থাকতে পারেন। ভুল-বোঝাবুঝি সম্পর্কে সতর্ক থাকতে হবে। আপনার চারপাশে কী ঘটছে তার প্রতি নজর রাখুন। শরীর ভালো রাখুন।
বৃশ্চিকঃ সম্মিলিত প্রচেষ্টায় কোনো কাজের অগ্রগতি হবে। বিভিন্ন কারণে উদ্বেগ থাকতে পারে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। পুরনো সমস্যা কাটিয়ে সাফল্যের পথে অগ্রসর হতে হবে। অহেতুক চাপ নেবেন না। নিজেকে সঠিক পথে রাখুন।
ধনুঃ কাজে কিছুটা বাধা আসবে। পাওনা অর্থ আদায়ে বিলম্ব হবে। অবসাদের ফলে অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাবে। নিজের মধ্যে উৎসাহ আনুন। ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকুন। নতুন সুযোগকে কাজে লাগান। হাল ছাড়বেন না।
মকরঃ অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা আছে। কাজকর্মে প্রসার লাভ হবে। আয় বাড়বে। আর্থিক বিনিয়োগ শুভ। ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন। ভালো থাকুন।
কুম্ভঃ গৃহ, আবাসন, ভূমিসংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। প্রত্যাশিত কাজের কিছুটা অগ্রগতি আশা করা যায়। দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন। সঠিক প্রচেষ্টায় পরিবর্তন সম্ভব। কাজের গতি বাড়াতে হবে। ধৈর্য ধরে কাজে মনোযোগ দিন।
মীনঃ সামাজিক যোগাযোগ বাড়বে। সঠিক প্রচেষ্টায় কাজের অগ্রগতি হবে। পুরনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। অতীত অভিজ্ঞতা কাজে লাগবে। উপার্জনের ক্ষেত্রে ধারাবাহিকতা থাকবে। দীর্ঘদিন পড়ে থাকা কাজ উদ্ধার হতে পারে।
(The above story first appeared on LatestLY on Dec 19, 2024 05:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

