Ajker Rashifal, 18 November, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 18 November, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে
মেষঃ আজ আপনার জন্য দিনটি শুভ। ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি সংক্রান্ত ঝামেলা দূর হওয়ার সম্ভাবনা প্রবল। সড়ক পারাপারে সাবধানতা অবলম্বন আপনাকে দুর্ঘটনার ঝুঁকি থেকে মুক্তি দেবে।
বৃষঃছোটবেলার ভালোলাগা উঁকি দেবে। সেই ভালোলাগার আপনাকে অনেক দূরে নিতে পারে। অর্থ অর্জনের যোগ রয়েছে। বিদেশে যাত্রা শুভ নয়। বেকাররা সাবধানে চলবেন, অসাবধানতার জন্য চাকরি বোর্ডে খারাপ ফল আসতে পারে।
মিথুনঃ আজ আপনাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। সামান্য কারণে কাছের কাউকে অনেক দূরে ঠেলে দিতে হতে পারে, আবার দূরের কেউ হতে পারে খুব আপন। প্রেমের ফুলটি বাসি হতে চলেছে, লজ্জা না করে এখনই হাতবদলের ব্যবস্থা করুন। কর্মক্ষেত্রে কৃতকর্মের উচ্ছ্বসিত প্রশংসা পাবেন।
কর্কটঃ আজ দুস্থদের সেবায় ব্যয় হতে পারে বেশ কিছু টাকা। প্রেমিক মন আজ সৃজনশীল কাজে উৎসাহ পাবে প্রিয়জনের কাছ থেকে। বন্ধুদের সঙ্গে আড্ডায় গুরুত্বপূর্ণ কোনো কাজ ভুলে যেতে পারেন। তাই খেয়াল রাখতে হবে।
সিংহঃ ঘুম থেকে উঠেই বেশ সুখী সুখী মনে হবে। দিন গড়ানোর সঙ্গে ছোট্ট একটি কারণ ক্ষণিকের জন্য দুঃখী করে দিতে পারে। তবে সে দুঃখ আপনার ভেতর এমন এক জিদ তৈরি করবে যা সফলতার দিকে ধাবিত করবে। কাছের কারো মাধ্যমে ক্ষতির সম্মুখীন হতে পারেন।
কন্যাঃ ভালোবাসার মানুষকে তার প্রাপ্য সময়টা দিন। অর্থভাগ্য আজ ভোগাবে, ভালো খারাপের মধ্যে দুলতে থাকবে অনবরত। গ্রহের কল্যাণে অশুভ আজ দূরে সরে যাবে। অর্থ লেনদেনে সাবধানতা রাখুন।
তুলাঃ আজ প্রেমে ঘটে যাবে অনাকাঙ্ক্ষিত দুর্যোগ। রূপ সচেতনতায় আপনার অনেকটা সময় নষ্ট হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। ভালোবাসার মানুষটি আজ আপনার প্রতি বড্ড যত্নশীল হয়ে উঠবে।
বৃশ্চিকঃ ধার দেয়া অর্থ আদায়ে বেগ পেতে হবে। দূরযাত্রায় সামান্য জটিলতা আনন্দকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। শ্রদ্ধেয় কোনো ব্যক্তির কাছ থেকে আশার বাণী শুনতে পারবেন। পরিবারের কারো সফলতা আনন্দের উদ্রেক ঘটাবে।
ধনুঃ আপনার গ্রহ বন্ধুদের সঙ্গে যৌথ বিনিয়োগে বিরত থাকতে বলছে। রাজনৈতিক কোনো চাপ অনৈতিকভাবে আপনাকে পাকড়াও করতে চাইতে পারে। সাবধানের ওপর বাড়তি সাবধান থাকতে হবে। প্রিয় মানুষটিকে যেকোনো অজুহাতে আজ উপহার দিতে হবে।
মকরঃ বাড়িতে অপ্রত্যাশিত কারো আগমনে দিনের সব পরিকল্পনা এলোমেলো হয়ে যেতে পারে। প্রজাপতির পালক মনকে করে দিতে পারে উতলা। বিনিয়োগে বিশেষ সুবিধা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ। তবে অবশ্যই রাস্তা পারাপারে সচেতন হতে হবে।
কুম্ভঃ প্রতিবেশীর কারো উপকার করতে গিয়ে ফেঁসে যাওয়ার আশঙ্কা আছে। আজ সমাজের মুরব্বিদের সঙ্গে কোনো বিচারকার্যে ভূমিকা রাখতে হতে পারে। কর্মক্ষেত্রে অযথায় সহকর্মীর সঙ্গে কাজের ব্যাপারে মতবিরোধ বাধতে পারে। বেকারদের কারো চাকরি প্রাপ্তির শুভ সংবাদ আসতে পারে।
মীনঃ ভালোবাসার সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। লেগে থাকা কাজের সফলতা নাকের ডগায় ঝুলবে। আপনার আচরণের বিশেষ প্রশংসা জুটে যাবে সামান্য পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে। পারিবারিক ঝামেলার সমাধান আজ আপনার হাত দিয়েই হওয়া সম্ভব।
(The above story first appeared on LatestLY on Nov 18, 2025 05:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

