Ajker Rashifal, 16 September, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।
Horoscope Today, 16 September, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে-
মেষঃ আপনার সিদ্ধান্ত অন্যদের কাছে গ্রহণযোগ্য হবে। কাজকর্মে উন্নতির যোগ প্রবল।কাজে অন্যদের উৎসাহিত করতে পারবেন। বুদ্ধি সঠিক পথে পরিচালিত হবে। নতুন যোগাযোগকে কাজে লাগান। সিদ্ধান্তে স্থির থাকুন।
বৃষঃ কাজে দায়িত্ব বাড়বে। সংসারে ব্যয় বাড়তে পারে। কাছের মানুষদের সহযোগিতা পাবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।গুরুত্বপূর্ণ বিষয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে। অস্থির চিন্তায় কাজ নষ্ট করবেন না। মন ভালো রাখুন।
মিথুনঃ কাজে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হতে পারে। কিছু অর্থ অপচয় হওয়ার আশঙ্কা।পেশাগত ক্ষেত্রে অন্যের সাহায্যের প্রয়োজন হবে। একসঙ্গে একাধিক কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। কাজে গতিশীলতা আনুন। পরিবেশ পক্ষে থাকবে।
কর্কটঃ কোনো ভালো কাজে অবদান রাখতে পারবেন। আটকে থাকা টাকা হাতে আসতে পারে। ব্যবসায় ভালো উপার্জন হওয়ার সম্ভাবনা। আপনার হাতে যদি একাধিক কাজ থাকে, সেখান থেকে একটি কাজ বেছে নিন।
সিংহঃ আজকের দিনটি আপনার জন্য শুভ ফলদায়ক হতে পারে। কাজে অন্যের সহযোগিতা পাবেন। অর্থাভাবে আটকে থাকা ব্যাবসায়িক কর্মকাণ্ডে অর্থের জোগান পাওয়া সহজ হবে। বুদ্ধিবলে কঠিন সমস্যা সমাধান করতে পারবেন।
কন্যাঃ কাজে উৎসাহ পরেন। প্রিয়জনের জন্য মানসিক চাপ থাকতে পারে। পেশাগত লক্ষ্য পূরণে সতর্ক থাকতে হবে। অবস্থা বুঝে যেকোনো কাজে অগ্রসর হবেন। ইতিবাচক মনোভাব নিয়ে প্রেম সম্পর্কিত সমস্যাগুলো নিষ্পত্তি করুন।
তুলাঃ কোনো উদ্দ্যোগ ফলপ্রসূ হতে পারে। সম্মিলিত চেষ্টায় কোনো কাজের অগ্রগতি হবে। মানসিক অস্থিরতা অনেকটা কমবে। পারিপার্শ্বিক পরিবেশ পক্ষে থাকবে। হঠাৎ কোনো সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতের জন্য ভালো ফল দেবে।
বৃশ্চিকঃ কোন প্রচেষ্টায় বাধা আসতে পারে। উদ্বেগের মধ্যেই কোনো সুযোগ লাভ হবে। মানসিক অস্থিরতা থাকলে তা সামলে নিন। কাজে সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করুন। একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখুন।
ধনুঃ কোনো কাজের জন্য প্রশংসা পাবেন। প্রত্যাশিত কিছু অর্থ হাতে আসতে পারে। প্রতিকূল পরিস্থিতি হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। আর্থিক ব্যাপারে সচেতন থাকুন।
মকরঃ নিজ পরিবারের সদস্যদের প্রয়োজন আজ আপনার কাছে অগ্রগ্রধিকার পাবে। কোনো কাজে মানসিক শান্তি পেতে পারেন। নিজের দুর্বলতা অন্যকে না বলাই ভালো। কাজ নিরলসভাবে করুন।
কুম্ভঃ সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো আত্মীয় মানসিক অস্থিরতার কারণ হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি হবে। অর্থাগমের সুযোগ আসতে পারে। সঠিক প্রচেষ্ঠায় পরিবর্তন সম্ভব। নিজেকে সংযত রাখুন।
মীনঃআজ সময় ভালো কাটবে। অর্থযোগ ভালো। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। পাওনা আদায়ে অগ্রগতি হবে। পরিকল্পনা বাস্তবায়নে কঠোর মনোভাব বজায় রাখুন। ব্যবসায় অপ্রয়োজনীয় পরিবর্তন এড়িয়ে চলুন।
(The above story first appeared on LatestLY on Sep 16, 2025 05:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

