Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 11 September, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ছোট ভাইবোনদের সাথে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অধীনদের কাজে লাগাতে পারবেন। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)

আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করুন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যেতে পারে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। অকারণ ব্যয় পরিহার করুন। অপরের প্রতি সদাচরণ করুন। পরিবেশের সাথে নিজেকে মানিয়ে চলুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

জ্যেষ্ঠ ভাইবোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের পরামর্শ গ্রহণ করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে। আইনি ঝামেলা থেকে নিজেকে বিরত রাখুন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক অবস্থা সুদৃঢ় হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধি পেতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। বেকারদের কারও কারও কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। কামনা-বাসনাকে সংযত রাখুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভাগ্যোন্নয়নে প্রচেষ্টা জোরদার করুন। তীর্থভ্রমণে হতে পারে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বিবাদে জড়াবেন না। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

পড়াশোনায় মন বসানোর চেষ্টা করুন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে যথাযথ চিকিৎসা গ্রহণ করুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। সন্তানের কোনো সাফল্যে আনন্দ পেতে পারেন।