Ajker Rashifal, 1 July, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

Ajker Rashifal, 1 July, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের  রাশিফল
Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today, 1 July, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে.

মেষঃ কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যয় কমানোর চেষ্টা করুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।

বৃষঃ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।

মিথুনঃ সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।

কর্কটঃ উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

সিংহঃ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যাবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।

কন্যাঃ কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। সকলের প্রতি সদাচরণ করুন। ব্যাবসায়িক দিক ভালো যাবে। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।

তুলাঃ ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ বোধ করতে পারেন।

বৃশ্চিকঃ দিনটি শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। শিল্প সংস্কৃতির প্রতি আগ্রহ বোধ করতে পারেন।

ধনুঃ পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন।

মকরঃ কাজকর্মে উত্সাহ বোধ করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গ যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।

কুম্ভঃ অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন। পুরোনো কোনো আত্মীয়র সঙ্গে যোগাযোগ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে।

মীনঃ নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে।

(The above story first appeared on LatestLY on Jul 01, 2025 05:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).