Ajker Rashifal, 1 August 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

Ajker Rashifal, 1 August 2023: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 1 August 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আজ জীবনকে উপভোগ করুন। তবে অফিসের সহকর্মীদের থেকে সাবধাণ। আপনার কোনও মূল্যবান জিনিস খোয়া যেতে পারে। আজ কোথাও ঘুরতে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে স্তম্ভিত করে দেবে।

বৃষ : আপনার আবেগকে সামলে রাখুন। জেদি মনোভাবের জন্য আপনার আশেপাশের মানুষ বিরক্ত হতে পারে। অবসর সময়ে টিভি মোবাইল ইত্যাদিতে সময় নষ্ট হবে। প্রকৃতির মধ্যে সময় কাটান।

মিথুন : আজ আপনি সমস্যায় পড়বেন। নিজের বুদ্ধি এবং কূটনীতির সাহায্যে তা থেকে বেড়িয়ে আসুন। আপনার বেহিসেবি জীবনযাপন বাড়ির সকলকে চিন্তিত করে তুলবে। বন্ধুদের সাথে সময় কাটান।

কর্কট : আজ আপনার বহুদিন পোষণ করে রাখা স্বপ্ন সত্যি হতে পারে। তবে তাই নিয়ে অত্যাধিক খুশি হবেন না। তাতে সমস্যা বাড়বে। আর্থিক লেনদেন ভালো হবে। এর ফলে সঞ্চয় বাড়বে।

সিংহ : আজ নিজের শরীরের যত্ন নিন। প্রতিযোগিতার ক্ষেত্রে আজ আপনি এগিয়ে থাকবেন। স্থগিত থাকা কাজও শেষ হবে। বদহজম ও চোখের সমস্যায় ভুগতে পারেন। খাবারের দিকে নজর দিন।

কন্যা : নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন। পরিস্থিতি খারাপ হলেও নিজেকে সংযত রাখুন। আপাত ভাবে ভাগ্যের প্রতি আস্থা রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করুন। রাতে পরিস্থিতি আরও ভালো হবে।

তুলা: খাওদাওয়ার ব্যাপারে নজর রাখুন। অতিরিক্ত খাওদাওয়া ক্ষতিকর হতে পারে। সমস্ত জটিলতা থেকে দূরে কোনও মন্দির বা ধর্মীয় স্থানে সময় কাটান। ছাত্রেরা গুরুর সাথে ভবিষ্যৎ নিয়ে পরামর্শ করুন।

বৃশ্চিক : নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন। আপনার ব্যবহারে আপনার কাছের মানুষেরা বিভ্রান্ত হতে পারেন। বাড়িতে কোনও উৎসবের আয়োজন হবে। তাতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করুন। আত্মীয়দের সাথে হাসিঠাট্টায় কাটবে।

ধনু : আপনার শরীর ভালো থাকবে। প্রচুর খরচ হতে পারে। তবে সাথে সাথে টাকার যোগানও এসে যাবে। আপনার নিখুঁত পর্যবেক্ষণ শক্তি আপনাকে বাকিদের থেকে এগিয়ে রাখবে। স্ত্রীয়ের সাথে কোথাও ঘুরতে যান।

মকর : আজ আমোদপ্রমোদ এবং মজা করে কাটবে। অর্থ সঞ্চয় করুন। সঠিক সময়ে তা কাজে আসবে। আজ পরিবারের জন্য কোনও ভালো খবর আসতে পারে। আজ বাড়িতে কোনও পুরানো বন্ধু আসবে ।

কুম্ভ : সন্তানের কৃতিত্বে আজ গর্বিত হবেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা রোগ আজ আপনাকে ব্যতিব্যস্ত করবে। অনেক খরচ হতে পারে। অবসর সময়ে সকলের থেকে আলাদা ভাবে ফাঁকা যায়গায় হাঁটুন।

মীন : ঘাড়ে এবং পিঠের ব্যাথায় ভুগতে পারেন আজ। এব্যাপারে ডাক্তারের পরামর্শ নিন। বন্ধুদের মাধ্যমে আপনার ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। আপনি নতুন কাজের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।

 

(The above story first appeared on LatestLY on Aug 01, 2023 05:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).