রাশিফল ২ জুন: জানুন আজ আপনার দিনটা কেমন যাবে

আজ, রবিবার ২ জুন, ২০১৯-র দিনটা আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! কোন রঙটাই বা আপনার কাছে আজ শুভ হতে পারে।

রাশিফল ২ জুন: জানুন আজ আপনার দিনটা কেমন যাবে
কেমন যেতে পারে আজকের দিন। (File Image)

আজ, রবিবার ২ জুন, ২০১৯-র দিনটা আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষায় কিছু। কী বলছে আপনার ভাগ্য! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রঙটাই বা আপনার কাছে আজ শুভ হতে পারে। আজ কোনও উপায়ে আপনার দিনটা ভাল হতে পারে! জানুন আজকের রাশিফলে-

মেষ- দুপুরের পর আপনার জন্য ভাল খবর অপেক্ষা করছে। যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। আগামী তিনটে দিন আপনার কাছে বেশ ঘটনাবহুল হতে চলেছে। আজ সন্ধ্যার পর থেকে শরীরটা একটু খারাপ হতে পারে। তবে সব মিলিয়ে দিনটা আপনার বেশ যাবে।

শুভ উপায়- মিষ্টি কিছু মুখে দিয়ে ঘর থেকে বের হন

শুভ কাজ - অসহায় মানুষকে সাধ্যমত আর্থিক সাহায্য করুন

শুভ সংখ্যা - ৯

শুভ রঙ - হলুদ

বৃষ- আজ আপনার ধনলাভের সম্ভাবনা আছে। তবে এমনও হতে পারে আজ হয়তো সেই অর্থ বা সম্পত্তি আপনার কাছে এল না। কিন্তু সেটা আসার সূচনাটা আজ হল। ব্যবসায়ীদের কাছে ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটতে পারে

শুভ উপায়- শিব চল্লিশা পাঠ করুন

শুভ দান - গরুকে খাওয়ার দিন

শুভ অঙ্ক - ৫

শুভ রঙ - সাদা

মিথুন- আজ ব্যবসার বৃদ্ধি হবে। চাকরী করলে অফিস থেকে অপ্রত্যাশিত ভাল খবর আসতে পারে। বিকেলের পর দিনটা অতটা ভাল নাও যেতে পারে। চাকরীর অপেক্ষায় থাকা মানুষদের সরকারী চাকরীর খবর আসতে পারে।

শুভ উপায়-লক্ষ্মীমন্ত্র যপ করতে পারেন।

শুভ দান -- লাল কাপড় দান করুন

শুভ অঙ্ক-- ২

শুভ রঙ -- বেগুনী

কর্কট- আজ আপনার পরিবারে অশান্তি হতে পারে। আপনার টেনশনের কোনও কিছু হতে পারে। তবে আজ আপনার জীবনে কোনও কিছুর জট খুলতে পারে।

শুভ উপায়-- সবুজ শাকসব্জী খান

শুভ দান -- চিনি দান করুন

শুভ সংখ্যা-- ৭

শুভ রঙ -- নীল

সিংহ- পুরনো কোনও কাছের মানুষ যে আপনার জীবন থেকে দূরে সরে গিয়েছে, তার সঙ্গে আচমকাই কথা হতে পারে। কর্মক্ষেত্রে ভাল খবর আসতে পারে। পরিবারের কারও কাছ থেকে ভাল খবর পেতে তৈরি থাকুন।

শুভ উপায়-- দুধ জাতীয় জিনিস খান

শুভ দান -- বৃদ্ধ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কিছু করুন

শুভ সংখ্যা--- ৩

শুভ রঙ -- কমলা

কন্যা-  আজ আপনার কিছু অপ্রয়োজনীয় খরচ হতে পারে। আটকে থাকা কোনও কাজ আজই শেষ করুন, না হলে সেই কাজ আগামী দিনে আপনার সমস্যার কারণ হতে পারে। সমস্যাবহুল দিন যেতে পারে, তবে দুপুরের পর এমন একটা খবর পেতে পারেন যা শুনে মনটা খুশি হয়ে যেতে পারে।

শুভ উপায়-- ঘরের কোনও বৃদ্ধ মানুষকে উপহার দিয়ে চমকে দিন।

শুভ দান - রক্তদান করুন

শুভ সংখ্যা - ৬

শুভ রঙ - লাল

তুলা- আটকে থাকা কোনও কাজ হয়ে যেতে পারে। সন্ধ্যার পর আচমকা কোনও খবর পেয়ে উদ্বিগ্ন হতে পারেন। তবে পরে বুঝবেন এটাতে খামোকাই উদ্বেগপ্রকাশ করেছিলেন। শরীরটা তেমন ভাল নাও যেতে পারে।

শুভ উপায়-- টক কোনও জিনিস মুখে দিয়ে বের হন।

শুভ দান - চাল দান করুন

শুভ সংখ্যা - ৪

শুভ রঙ - আকাশী নীল

বৃশ্চিক- আইনগত জটিলতায় জড়াতে পারেন। অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। তবে কার্যক্ষেত্রে শুভ খবর অপেক্ষা করে থাকতে পারে।

শুভ উপায়- খাবার পর মিষ্টি খান।

শুভ দান - বৃদ্ধাশ্রমে ঘুরে আসুন

শুভ সংখ্যা - ২

শুভ রঙ - কমলা

ধনু- আজ আপনার ঘুরতে যাওয়ার যোগ আছে, বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন। আর্থিক দিক থেকেও পরোক্ষভাবে লাভবান হতে পারেন। বিয়ের কথা শুরু হতে পারে। বা সন্তানলাভের সম্ভাবনা আছে।

শুভ উপায় - শিবলিঙ্গে জল দিন।

শুভ দান - পুরোহিতকে কাপড় দান করুন

শুভ সংখ্যা - ১

শুভ রঙ - গোলাপী

মকর- কোনও নতুন কাজ শুরু করবেন না। ঝগড়া-ঝামেলা-অশান্তি থেকে দূরে থাকুন। আপনার কাছে কোনও সুখবর আসতে পারে, যা আপনার জীবনকে নতুন দিশা দেখাতে পারে।

শুভ উপায়- কারও উচ্ছ্বিষ্ট খাবেন না।

শুভ দান - সুগন্ধী কোনও কিছু দান করুন

শুভ সংখ্যা -৪

শুভ রঙ - হলুদ

কুম্ভ- আজ আপনার ধনলাভের সম্ভাবনা আছে। তবে সেই ধন আগামী দিনে আপনার মাথাব্যথার কারণ হতে পারে। ব্যক্তিগত সম্পর্কের পক্ষে দিনটা আপনার ভাল নয়। তবে বন্ধুদের সঙ্গে দিনটা কাটালে শান্তি পাবেন।

শুভ উপায়-কেশর যুক্ত দুধ পান করুন।

শুভ দান - মন্দির তৈরিতে সাহায্য করুন

শুভ সংখ্যা -৫

শুভ রঙ - সাদা

মীন- আজ অনেক দিনের আটকে থাকা একটা কাজ আপনি করে ফেলবেন। পুরনো কোনও সহকর্মীর সঙ্গে কথা হতে পারে। সন্ধ্যার পর মনটা আচমকাই খারাপ হয়ে যেতে পারে। শরীর স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ উপায়-শুতে যাওয়ার আগে প্রার্থনা করুন।

শুভ দান- অসহায়কে সাহায্য করুন

শুভ সংখ্যা - ২

শুভ রঙ– সবুজ

(The above story first appeared on LatestLY on Jun 02, 2019 03:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).