১৮ অক্টোবর, দৈনিক রাশিফল: আজ দিনটা কেমন যাবে আপনার! ভাগ্য ফিরতে পারে এসব করলে

আজ শুক্রবার। কেমন যাবে আপনার আর্থিক অবস্থা! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা।

১৮ অক্টোবর, দৈনিক রাশিফল: আজ দিনটা কেমন যাবে আপনার! ভাগ্য ফিরতে পারে এসব করলে
দৈনিক রাশিফল। (File Photo)

১৮ অক্টোবর, ২০১৯: আজ শুক্রবার। কেমন যাবে আপনার আর্থিক অবস্থা! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা।

কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

মেষ- মেষ রাশির জাতক জাতিকাদের আজ সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরী করার চেষ্টা করা উচিত। তাহলে কাজের জায়গায় কাজ করতে সুবিধা হবে। খরচ বৃদ্ধি পাবে। ভাই, বোন ও বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। কোথাও টাকা পয়সা পাওয়া আটকে থাকলে তাও পাওয়া যাবে। ভেবে চিন্তে কাজ করলে সফলতা আসবে। আরও পড়ুন, ডেঙ্গু ত্রাসে কাঁপছে দুনিয়া, সতর্ক থাকতে মেনে চলুন এই নিয়মগুলি

শুভ সংখ্যা: ৭

শুভ রঙ - সাদা

বৃষ- বৃষ রাশির জাতক জাতিকারা আজ অকারণে পয়সা খরচ করবেন না। চাকুরিজীবীদের ক্ষেত্রে দিনটি শুভ। ছাত্র ছাত্রীদের জন্য দিনটি শুভ। শরীর ভালোই থাকবে। টাকা পয়সা আটকে থাকলে সেটা আজ পেতে পারেন।

শুভ সংখ্যা: ৭

শুভ রঙ: বেগুনি

মিথুন- মিথুন রাশির জাতক জাতিকাদের আজ অর্থলাভ হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি খুবই শুভ। সন্তানদের সঙ্গে মতের অমিল হতে পারে আজ। ভাল কাজের জন্য সকলের বাহবা পেতে পারেন। মাথা ঠান্ডা রাখবেন। চাকুরীর যোগ রয়েছে।

শুভ অঙ্ক: ৪

শুভ রঙ: কমলা

কর্কট- কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দিনটি মোটের ওপর ভালোই থাকবে। অযথা দুশ্চিন্তা করবেন না। অযথা সময় নষ্ট করবেন না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে। চটজলদি জরুরি সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

শুভ সংখ্যা: ৯

শুভ রঙ - সাদা

সিংহ- সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি খুবই শুভ। আজ অর্থলাভ হতে পারে। তবে আপনাকে সঞ্চয় করতে হবে। আজ ভালো চিন্তা করুন ভালো কাজ করতে পারবেন। প্রিয় মানুষের সঙ্গে ভালো সময় কাটাবেন।

শুভ সংখ্যা: ১

শুভ রঙ: হলুদ

কন্যা- আজ এই রাশির জাতক জাতিকাদের মান সম্মান বৃদ্ধি পাবে। লক্ষ্যে ঠিক থাকলে জীবনে ভালো ফল পাবেন। কাজের জায়গায় চাকুরীক্ষেত্রে বাহবা পাবেন। চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না। যাত্রা করার সময় সাবধানে থাকবেন। ঝগড়া ঝাটি থেকে দূরে থাকুন। পিতা, মাতার সমস্ত কথা মেনে চলুন। ভালো খবর পেতে পারেন।

শুভ অঙ্ক: ৩

শুভ রঙ - ধূসর

তুলা- এই জাতক জাতিকাদের আজ আর্থিক, সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে লাভ হবে। চাকরিক্ষেত্রে খুবই শুভ। বিয়ের যোগ রয়েছে। কোন বিভ্রাট ছাড়াই যেকোনো কাজ সহজে সফল হয়ে যাবে। অযথা রাগ করবেন না।

শুভ সংখ্যা: ৪

শুভ রঙ - সবুজ

বৃশ্চিক- বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ যেকোনো কাজ নিজের সময়মতো পূরণ করবে। সহকর্মীর থেকে সহায়তা পাবেন। ব্যবসায় বৃদ্ধি বাড়বে। মান- সম্মান বৃদ্ধি পাবে। পাওনা মিটে যেতে পারে। কারোর সঙ্গে অযথা বিবাদে যাবেন না।

শুভ সংখ্যা: ২

শুভ রঙ - আকাশি

ধনু- এই জাতক জাতিকাদের আজ আইন- কানুন থেকে দূরে থাকা উচিত। গাড়ি থাকলে তা সাবধানে চালাবেন। দুর্ঘটনার যোগ রয়েছে। সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে লাভের আশা করা যায়।

শুভ সংখ্যা: ২

শুভ রঙ - নীল

মকর- এই রাশির জাতক জাতিকারা আজ অত্যন্ত সৃজনশীলভাবে নিজের কাজ পূরণ করবেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পরিবারে অশান্তি হতে পারে। ঝগড়া বিবাদ বাড়বে। খরচ বাড়বে। শরীরও খারাপ থাকতে পারে।

শুভ সংখ্যা: ১

শুভ রঙ - সবুজ

কুম্ভ- আজকের দিনটি আপনার ভালো- মন্দে কাটবে। বন্ধুদের সঙ্গে কাটান। পরিবারের সঙ্গে ঝগড়া কলহ হতে পারে। খরচ বাড়বে। শরীর স্বাস্থ্য মোটের ওপর ঠিকই থাকবে। কিন্তু কোনো নতুন কাজ শুরু করবেন না।

শুভ সংখ্যা: ২

শুভ রঙ: হলুদ

মীন- আজ এই রাশির জাতক জাতিকাদের বিদেশ থেকে ভালো খবর আসবে। বন্ধুদের সঙ্গে ভালোভাবে দিন কাটাবেন। শরীর ভালোই থাকবে। কাজ করতে আলস্য করবেন না। যেকোনো কাজ সহজেই পূর্ণ হবে। পরিবারে অল্প বিবাদ বাধতে পারে।

শুভ সংখ্যা: ৭

শুভ রঙ -বেগুনি

(The above story first appeared on LatestLY on Oct 18, 2019 09:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).