১৬ সেপ্টেম্বর, রাশিফল: আজ কেমন যাবে আপনার দিন, কীভাবে আসবে সৌভাগ্য

সপ্তাহের প্রথমদিন সোমবার আপনার কী লেখা আছে আপনার ভাগ্যে! কেমন যাবে আপনার আর্থিক অবস্থা! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা।

১৬  সেপ্টেম্বর, রাশিফল: আজ কেমন যাবে আপনার দিন, কীভাবে আসবে সৌভাগ্য
দৈনিক রাশিফল। (File Image)

১৬ সেপ্টেম্বর: সপ্তাহের প্রথমদিন সোমবার আপনার কী লেখা আছে আপনার ভাগ্যে! কেমন যাবে আপনার আর্থিক অবস্থা! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা।

কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

মেষ- মেষ রাশির জাতক জাতিকাদের আজ বিরোধী বা শত্রুরা আপনার ক্ষতি করতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে। জরুরি সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। অফিসে বসের সঙ্গে একটু বিবাদ ঘটতে পারে। আরও পড়ুন, Durga Puja 2019: দুর্গা পুজোয় পাতে থাকুক শুধুই বাঙালি খাওয়ার, কিন্তু কোথায় সারবেন পেটপুজো?

শুভ সংখ্যা: ৯

শুভ রঙ - সাদা

বৃষ- এই জাতক জাতিকাদের আজ অর্থলাভ হতে পারে। চাকরিক্ষেত্রে খুবই শুভ। কোন বিভ্রাট ছাড়াই যেকোনো কাজ সহজে সফল হয়ে যাবে।

শুভ সংখ্যা: ২

শুভ রঙ - হলুদ

মিথুন- আজকের দিনটা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই শুভ। চাকুরীক্ষেত্রে খুবই শুভ। মানসম্মান বৃদ্ধি পাবে। যাত্রা করার সময় সাবধানে থাকবেন। ঝগড়া ঝাটি থেকে দূরে থাকুন। পিতা, মাতার সমস্ত কথা মেনে চলুন। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন।

শুভ অঙ্ক: ৪

শুভ রঙ - আকাশি

কর্কট - আজ ধনলাভ হবে। অসুস্থতার জন্য প্রচুর খরচ হতে পারে। কোথাও পয়সা পাওয়া থেকে আটকে থাকলে তাও পাওয়া যাবে।

শুভ সংখ্যা: ৫

শুভ রঙ - গোলাপী

সিংহ- আপনি যদি সৃজনশীল হন তবে দিনটি আপনার জন্য শুভ। আত্মবিশ্বাস বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যান। শরীর মোটের ওপর ভালোই থাকবে।

শুভ সংখ্যা: ৩

শুভ রঙ: নীল

কন্যা- কন্যা রাশির জাতকের কাছে দিনটি খুবই ভালো যাবে। ব্যবসায় বৃদ্ধি বাড়বে। মান- সম্মান বৃদ্ধি পাবে। পাওনা মিতে যেতে পারে। সরকারি কাজ আটকে থাকলে, আজ তা সফল হয়ে যাবে।

শুভ সংখ্যা: ২

শুভ রঙ - বেগুনি

তুলা- তুলা রাশির জাতক জাতিকাদের আজ কোনো জরুরী সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কোনও কাজের জন্য অযথা অপমানিত হতে পারেন। যদিও তার জন্য আপনার বিশেষ কোনও দোষ থাকবে না। ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা থাকবে। সন্তানদের সঙ্গে মতের অমিল হতে পারে আজ। ভাল কাজের জন্য সকলের বাহবা পেতে পারেন আজ।

শুভ অঙ্ক: ১

শুভ রঙ: হলুদ

বৃশ্চিক- এই জাতক জাতিকাদের কাছে দিনটা ভাল যাবে। ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। বিয়ের যোগ রয়েছে। সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে লেভার আশা করা যায়।

শুভ সংখ্যা: ৭

শুভ রঙ - গাঢ় নীল

ধনু- এই রাশির জাতক জাতিকার কাছে আজকের দিনটি খানিকটা ভালো- মন্দে কাটবে। পরিবারে অশান্তি হতে পারে। ঝগড়া বিবাদ বাড়বে। খরচ বাড়বে। শরীরও খারাপ থাকতে পারে।

শুভ সংখ্যা: ৮

শুভ রঙ - লাল

মকর- মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি খুবই শুভ। আর্থিক অনটন থাকলে আজ কেটে যাবে। আজ ভ্রমণের যোগ রয়েছে। আর্থিক, সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট লাভ হবে।

শুভ সংখ্যা: ১০

শুভ রঙ: সবুজ

কুম্ভ- এই রাশির জাতক জাতিকাদের কাছে আজ দিনটা বিশেষ ভাল যাবে না। কোনও কাজের জন্য অযথা অপমানিত হতে পারেন। যদিও তার জন্য আপনার বিশেষ কোনও দোষ থাকবে না। টাকা পয়সা আটকে থাকলে সেটা আজ পেতে পারেন।

শুভ সংখ্যা: ৭

শুভ রঙ: নীল

মীন- আজ এই জাতক জাতিকাদের দুর্ঘটনার যোগ রয়েছে। নিজের গাড়ি থাকলে তা সাবধানে চালান। আইনকানুন, মামলায় জড়িয়ে পড়তে পারেন।

শুভ সংখ্যা: ৭

শুভ রঙ - ধূসর

(The above story first appeared on LatestLY on Sep 16, 2019 10:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).