YouTuber Madhumita Robbery: রিলে বিছানাভর্তি টাকা, গা ভর্তি সোনার ভিডিও পোস্ট! তারপরই কনটেন্ট ক্রিয়েটরের বাড়িতে কোটি টাকার চুরি

সমাজমাধ্যমে সোনা আর নগদ টাকার প্রদর্শনীই কি কাল হলো? সোশ্যাল মিডিয়ার পাতায় নজর কেড়ে নেওয়া রিলস ও ভিডিও তৈরি করা যে এতটা বিপদ ডেকে আনতে পারে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি কন্যাকুমারীর জনপ্রিয় ইনফ্লুয়েন্সার মধুমিতা ও তাঁর ব্যবসায়ী স্বামী বিনোদ কুমার।

YouTuber Madhumita Robbery: রিলে বিছানাভর্তি টাকা, গা ভর্তি সোনার ভিডিও পোস্ট! তারপরই কনটেন্ট ক্রিয়েটরের বাড়িতে কোটি টাকার চুরি
YouTube (Photo Credits: IANS)

YouTuber Madhumita Robbery: সমাজমাধ্যমে সোনা আর নগদ টাকার প্রদর্শনীই কি কাল হলো? সোশ্যাল মিডিয়ার পাতায় নজর কেড়ে নেওয়া রিলস ও ভিডিও তৈরি করা যে এতটা বিপদ ডেকে আনতে পারে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি কন্যাকুমারীর জনপ্রিয় ইনফ্লুয়েন্সার মধুমিতা ও তাঁর ব্যবসায়ী স্বামী বিনোদ কুমার। মঙ্গলবার রাতে তাঁদের জনশূন্য বাড়ির সুযোগ নিয়ে প্রায় ১ কোটি টাকার গয়না ও নগদ লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীদল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তামিলনাড়ুর থম্মাত্টুকোনম অঞ্চলের ‘ভিআইপি গার্ডেন’ এলাকায়।

অভিজাত আবাসনে থাকা ব্যবসায়ীর ইউ টিউবার স্ত্রী

পুলিশ সূত্রে খবর, কন্যাকুমারীর নাগরেকয়েল সংলগ্ন থম্মাত্টুকোনমের অভিজাত আবাসনে বাস করেন ইলাচির ব্যবসায়ী বিনোদ কুমার ও তাঁর স্ত্রী, বিখ্যাত ইউটিউবার মধুমিতা। ইনস্টাগ্রাম ও ইউটিউবে মধুমিতার অনুরাগীর সংখ্যা লাখের ঘরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের বিভিন্ন ভিডিওতে ভারী সোনার গয়না পরে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। এমনকি একটি সাম্প্রতিক রিলে বিছানার ওপর থরে থরে সাজানো নগদ টাকাও প্রদর্শন করতে দেখা গিয়েছিল তাঁকে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সমাজমাধ্যমের সেই সব ভিডিও দেখেই ছক কষেছিল দুষ্কৃতীরা।

দেখুন ভিডিও

ঘটনাটি কী ঘটেছিল

ঘটনাটি ঘটে গত ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায়। ঐ দিন কেনাকাটা সারতে পরিবার নিয়ে তিরুনেলভেলি গিয়েছিলেন বিনোদ ও মধুমিতা। মাঝরাতে বাড়ি ফিরে দরজা খুলতেই শিউরে ওঠেন তাঁরা। দেখা যায়, ঘরের ভেতরের সমস্ত জিনিসপত্র তছনছ হয়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পিছনের দরজা কেটে ভেতরে ঢুকেছিল ডাকাত দল। তদন্তে জানা গিয়েছে, পছনের গেটের তালা কাটার যন্ত্র (কাটিং মেশিন) দিয়ে কেটে অত্যন্ত নিখুঁতভাবে বাড়িতে ঢোকে চোরের দল। বাড়ির প্রতিটি ঘর তোলপাড় করার পাশাপাশি মূলত পূজার ঘর এবং শোবার ঘরের আলমারিকে নিশানা করে তারা। প্রায় ১১৮ থেকে ১২০ ভরি সোনার গয়না, বহুমূল্য হীরের গয়না এবং নগদ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। চুরি যাওয়া মোট সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা।

দুঃসাহসিক চুরি

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রাজারামঙ্গলম থানার পুলিশ। ভিআইপি গার্ডেনের মতো কড়া নিরাপত্তাবেষ্টিত ও সিসিটিভি ক্যামেরা মোড়া এলাকায় কীভাবে এমন দুঃসাহসিক চুরি হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই রাজারামঙ্গলম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি সন্দেহভাজনদের ফোন কল রেকর্ডও স্ক্যান করছেন তদন্তকারীরা।

(The above story first appeared on LatestLY on Sep 25, 2026 08:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).