Gujarat Murder Case: দিনরাত ফোনে মগ্ন, পরকীয়া সন্দেহে মাকে গলা টিপে খুন দুই ছেলের

এরপর সারারাত ফার্মে লুকিয়ে থাকে তারা। যদিও পরে অপরাধের কথা স্বীকার করে নেয় তারা।

Gujarat Murder Case: দিনরাত ফোনে মগ্ন, পরকীয়া সন্দেহে মাকে গলা টিপে খুন দুই ছেলের
Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ কোনও কাজে মন নেই। সারাক্ষণ ফোনেই ব্যস্ত মা। মাঝরাত পর্যন্ত ফোনে চলত কথা। মায়ের এই ধরনের আচরণ মোটেই পছন্দ হচ্ছিল না দুই ছেলের। অবশেষে সন্দেহের বশে মাকে খুন করে বসল দুই সন্তান। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে জরাটের কচ্ছ জেলার নক্ষত্রনা তালুকের নানা কাঁদিয়া গ্রামে। মৃতার বয়স ৪০। আর অন্যদিকে অভিযুক্তদের একজনের বয়স ১৯ ও আর একজন নাবালক। দু'জনকেই গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে নেমে জানা যায়, মৃতার বাড়ির সকলেই একটি ফার্মে কাজ করতেন। এদিনও ফার্মে কাজ সেরেই বাড়িতে গিয়েছিলেন ওই তরুণী। এরপরই তরুণীর বাবার কাছে খবর আসে যে মেয়ের মৃত্যু হয়েছে। যুবতীর গলায় আঘাতের চিহ্ন মেলে। তদন্তে নেমে জানা যায়, মায়ের আচরণে সন্দেহ হয় দুই ছেলের। রোজ রাতে মাকে ফোনে ব্যস্ত থাকতে দেখে তারা ভাবতে শুরু করে পরকীয়ায় জড়িয়েছে মা। তা থেকে ধীরে ধীরে মায়ের সঙ্গে দূরত্ব বাড়ে দুই সন্তানের। ঘটনার দিন একটি অচেনা নম্বর থেকে মৃতার ফোনে একটি ফোন আসে। সব কাজ ফেলে ফোনে কথা বলতে লাগেন ওই তরুণী। এরপরই রাগের বশে মাকে আক্রমণ করে বসে দুই ছেলে। গলা টিপে খুন করা হয় মাকে। এরপর সারারাত ফার্মে লুকিয়ে থাকে তারা। যদিও পরে অপরাধের কথা স্বীকার করে নেয় তারা।

দিনরাত ফোনে মগ্ন, পরকীয়া সন্দেহে মাকে গলা টিপে খুন দুই ছেলের

(The above story first appeared on LatestLY on Sep 16, 2025 09:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).