Assam Horror: ঘরে ঢুকে সন্তানদের সামনে যুবতীকে ধর্ষণ, মুখে ঢালা হল অ্যাসিড, পলাতক অভিযুক্ত

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রতিবেশী। ইতিমধ্যেই তার বিরুদ্ধে যৌন নিগ্রহের মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

Assam Horror: ঘরে ঢুকে সন্তানদের সামনে যুবতীকে ধর্ষণ, মুখে ঢালা হল অ্যাসিড, পলাতক অভিযুক্ত
প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ ঘরে ঢুকে দুই সন্তানের সামনে যুবতীকে ধর্ষণ(Rape) করল প্রতিবেশী। সবশেষে যুবতীর মুখে অ্যাসিড(Acid Attack) ঢলে দেওয়ার অভিযোগও উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। বর্তমানে সঙ্কটজনক অবস্থায় হাসপাতাল ভর্তি নির্যাতিতা। অন্যদিকে পলাতক অভিযুক্ত। জানা গিয়েছে, গত ২২ জানুয়ারি ঘটনাটি ঘটেছে অসমের কাছার জেলায়। ঘরে ঢুকে তরুণীর উপর নৃশংস অত্যাচার চালায় প্রতিবেশী যুবক। বিকেলে কর্মক্ষেত্র থেকে ফিরে এসে নির্যাতিতার স্বামী দেখেন, হাত-পা, মুখ বাঁধা অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন স্ত্রী। পুড়ে গিয়েছে শরীরের বেশকিছুটা অংশ। একপ্রকার যন্ত্রণায় ছটফট করছেন তিনি।

প্রতিবেশীর লালসার শিকার যুবতী

এরপর তড়িঘড়ি স্ত্রীকে শিলচর মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই তরুণী। তাঁর অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রতিবেশী। ইতিমধ্যেই তার বিরুদ্ধে যৌন নিগ্রহের মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে আসলে আরও কিছুটা ধোঁয়াশা কাটবে।

ঘরে ঢুকে সন্তানদের সামনে যুবতীকে ধর্ষণ, মুখে ঢালা হল অ্যাসিড, পলাতক অভিযুক্ত 

(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 08:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).