UP Horror: ফিল্টার দিয়ে বয়স লুকিয়েছিলেন মহিলা, সাক্ষাতের পর ক্ষুদ্ধ হয়ে প্রেমিকাকে খুন করল প্রেমিক

এরপর গলায় ওড়না দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। ইতিমধ্যেই খুনের দায়ে অরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

UP Horror: ফিল্টার দিয়ে বয়স লুকিয়েছিলেন মহিলা, সাক্ষাতের পর ক্ষুদ্ধ হয়ে প্রেমিকাকে খুন করল প্রেমিক
Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ যোগীরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রেমিকাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল ২৬ বছরের প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেইনপুরী জেলায়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। জানা গিয়েছে, মূল অভিযুক্তের নাম অরুণ রাজপুত। বয়স ২৬। তার থেকে প্রায় দ্বিগুণ বয়স ছিল নিহত মহিলার। ইনস্টাগ্রামে অরুণের সঙ্গে পরিচয় হয় তাঁর। শুরুর দেড় বছর অনলাইনেই কথা হয় তাঁদের। এরপর নম্বর আদানপ্রদান হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর মাস দুয়েক আগে একটি হোটেলে দেখা করেন তাঁরা। অরুণের অভিযোগ, নিজের বয়স লুকিয়ে গিয়েছিলেন ওই মহিলা। নানা ফিল্টার দিয়ে ছবি তুলে তাকে ঠকানো হয়েছিল বলে অভিযোগ তার। এরপরই এই সম্পর্ক থেকে সরে আসতে চায় সে। কিন্তু তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন মৃতা। এরই মাঝে ওই মহিলার থেকে দেড় লক্ষ টাকা ধার নেয় অরুণ। সম্প্রতি সেই টাকা ফেরত চান ৫২ বছরের ওই মহিলা। এরপরই তাঁকে খুনের পরিকল্পনা করে ফেলে অরুণ। প্রেমিকাকে মেইনপুরীতে ডেকে পাঠায় সে। এরপর গলায় ওড়না দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। ইতিমধ্যেই খুনের দায়ে অরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

ফিল্টার দিয়ে বয়স লুকিয়েছিলেন মহিলা, সাক্ষাতের পর ক্ষুদ্ধ হয়ে প্রেমিকাকে খুন করল প্রেমিক

(The above story first appeared on LatestLY on Sep 03, 2025 12:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).